বিসিবি প্রেসিডেন্টের অপমানের পরেই অবসর নেওয়ার সিদ্ধান্ত তামিমের

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: ১৬ বছর দেশের জন্য নিজেকে উজাড় করে দিয়েছিলেন। একাধিকবার ব্যাট হাতে দেশকে জয় এনে দিয়েছেন। দেশের হয়ে ১৫ হাজারের বেশি রান করার পরেও শেখ হাসিনার দয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে চরম অপমানিত হতে হয়েছিল তামিম ইকবালকে। আর সেই অপমান সহ্য হয়নি বাংলাদেশের সেরা ক্রিকেটারের। তাই আত্মমর্যাদা বজায় রাখতেই বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন টাইগারদের অধিনায়ক। আর তামিমের অবসরের পরেই বাংলাদেশের ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট ভক্তদের কাছে খলনায়ক হয়ে উঠেছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অপদার্থ বিসিবি সভাপতি হিসেবে পরিচিত নাজমুল হাসান পাপন।

ঘটনার সূত্রপাত আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচের দলগঠন নিয়ে। সরল-সোজা হিসেবে পরিচিত তামিম জানিয়ে দিয়েছিলেন, ‘শতভাগ ফিট না হলেও আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলব।’ অধিনায়কের ওই মন্তব্য পছন্দ হয়নি বাংলাদেশের কোচ তথা শ্রীলঙ্কার তৃতীয় শ্রেণির ক্রিকেটার চণ্ডিকা হাথুরুসিংহে। তিনি ফোন করে নালিশ জানান তাঁর গডফাদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে।

পোষ্যপুত্রের নালিশ শুনেই তামিম চরম অপমান করেন শেখ হাসিনার দয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধানের পদে নাজমুল হাসান পাপন। এমনকি সংবাদমাধ্যমের সামনেও বাংলাদেশের অধিনায়ক সম্পর্কে তির্যক মন্তব্য করেন। তামিম বুঝে যান, কোচ ও বিসিবি সভাপতি তাঁকে দল থেকে বাদ দিয়ে আরও চরম অপমান করবেন। সেই সুযোগ দিতে চাননি তিনি। তাই সসম্মানেই এদিন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। প্রাক্তন ক্রিকেটাররা মনে করছেন, ১৬ বছর দেশের হয়ে খেলা তামিমকে অপমান করে কার্যত দেশের ক্রিকেটকে অতলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন জীবনে কখনও ব্যাট হাতে না নেওয়া বিসিবি প্রেসিডেন্ট।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই