মমতার বাংলার হাসপাতালকে আবারও সেরার স্বীকৃতি মোদি সরকারের

কেন্দ্রের এই স্বীকৃতিই বলে দিচ্ছে মমতার আমলে রাজ্যের সরকারী হাসপাতালগুলির ঠিক কতটা উন্নতি হয়েছে এবং পরিষেবার মান ঠিক কতটা উন্নত হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: যুদ্ধ চলছে রাজনীতির ময়দানে। কিন্তু তারই মাঝে মাঝে চলে আসছে পুরষ্কারও। এবারেও এল। মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাংলার(Bengal) এক হাসপাতালকেই সেরার তকমা দিল নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। আর সেটাও বাংলার পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণের মুখে। চিকিৎসা পরিষেবার গুণগত মানের বিচারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সেরার তকমা পেল বালুরঘাট জেলা হাসপাতাল(Balurghat District Hospital)। রাজ্যে এর আগে কোনও হাসপাতাল একসঙ্গে তিনটি প্রকল্পে পাশ করেনি। হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রকের টিম পরিদর্শনের পরেই এই খেতাব এসেছে। পাশাপাশি আগামী ৩ বছরে এই হাসপাতালকে ৪ কোটি ৬৩ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে বলেও ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এর আগেও এই হাসপাতাল কায়া প্রকল্পে সেরার শিরোপা অর্জন করেছিল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এবারে পুরস্কারের(Award) ঘোষণার পরেই হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। জেলা স্বাস্থ্যদফতরও পরিষেবা আরও ভালো করার প্রতিশ্রুতি দিয়েছে।

আরও পড়ুন মোদির কোপে দুই কেন্দ্রীয় মন্ত্রী, জোর জল্পনা বঙ্গ বিজেপিতে

গত মে মাসে বালুরঘাট জেলা হাসপাতালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের টিম পরিদর্শনে এসেছিল। টিমের সদস্যরা ৩ দিন ধরে হাসপাতালের সমস্ত বিভাগ ঘুরে দেখেন। তাঁরা রোগীদের সঙ্গে কথা বলেন। এরপরেই রিপোর্ট তৈরি করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। জানা গিয়েছে, NQAS Project-এ হাসপাতালের সব বিভাগের চিকিৎসা পরিষেবার পরিকাঠামো, গুণগতমান ও নানা বিষয় যাচাই করা হয়। Lakhshya Project-এ হাসপাতালের প্রসূতি বিভাগ খতিয়ে দেখা হয় এবং Muskan Project-এ শিশু বিভাগ খতিয়ে দেখা হয়। সেই বিভাগের রোগীদের পরিষেবা কেমন, অভিযোগের রিপোর্ট, চিকিৎসকদের ভূমিকা ইত্যাদি বিষয় দেখে নম্বর দেয় কেন্দ্রীয় প্রতিনিধি টিম। এরপর তারা সেই রিপোর্ট পেশ করে। দেখা যায় ওই রিপোর্টে বালুরঘাট জেলা হাসপাতাল তিনটি প্রকল্পে যথাক্রমে ৯৬, ৯৪ এবং ৯৩ শতাংশ নম্বর পেয়েছে।  

আরও পড়ুন প্রয়োজনে বুথে কেন্দ্রীয় বাহিনী ছাড়াই হবে ভোটগ্রহণ

এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস বলেন, ‘রাজ্যে এই প্রথম কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তিনটি প্রকল্পেই একেবারে সেরা হয়েছে বালুরঘাট জেলা হাসপাতাল। ওই তিন প্রকল্পে হাসপাতালের প্রসূতি, শিশু, ইমারজেন্সি সহ ১৬টি বিভাগে কোয়ালিটি সার্টিফিকেট দিয়েছে। আগে কোনও হাসপাতাল একসঙ্গে এতগুলি সার্টিফিকেট পায়নি। এটা আমাদের জেলার স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটা বড় সাফল্য।’ বালুরঘাট জেলা হাসপাতাল সুপার কৃষেন্দু বিকাশ বাগ আবার জানিয়েছেন, ‘আগের তুলনায় এখন হাসপাতাল অনেক ভালো জায়গায় রয়েছে। তবে এই সম্মান ও পরিষেবার গুণগত মানকে ধরে রাখতে হবে। মানুষের অভাব অভিযোগ থাকবেই। আমরা সেগুলি নির্মুল করে ১০০ শতাংশ পরিষেবা দেওয়ার চেষ্টা করব।’ একই সঙ্গে কেন্দ্রের এই স্বীকৃতিই বলে দিচ্ছে মমতার আমলে রাজ্যের সরকারী হাসপাতালগুলির ঠিক কতটা উন্নতি হয়েছে এবং পরিষেবার মান ঠিক কতটা উন্নত হয়েছে।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে