হাইকোর্টে ধাক্কা শুভেন্দুর, বহাল গতিবিধি নিয়ন্ত্রণ

বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ জানিয়ে দিয়েছে পুলিশ ভুল কিছু করেনি। শান্তিপূর্ণ নির্বাচন করানোর জন্য পুলিশ যেটা প্রয়োজন মনে করবে সেটা করতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুলিশের নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) মামলা ঠুকেছিলেন তিনি। কিন্তু সেখানেই ধাক্কা খেতে হল তাঁকে। আদালত দাঁড়াল পুলিশের পাশেই। নজরে রাজ্যের বিরোশী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলা পুলিশ প্রশাসন কাঁথি থানার(Contai PS) তরফে সেই নোটিস পাঠিয়েছিল। সেই নোটিসে বলে দেওয়া হয়েছে, আগামী ৮ জুলাই শনিবার অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণের দিন শুভেন্দু নন্দীগ্রামের(Nandigram) যে বুথে তাঁর নাম আছে সেই বুথ ছাড়া আর অন্য কোথাও যেতে পারবেন না। এমনকি সেই বুথে থাকতে পারবেন না শুভেন্দুর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীরাও। সেই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়েই কলকাতা হাইকোর্টে মামলা ঠোকেন শুভেন্দু। এদিন সেই মামলায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ জানিয়ে দিয়েছে পুলিশ ভুল কিছু করেনি। শান্তিপূর্ণ নির্বাচন করানোর জন্য পুলিশ যেটা প্রয়োজন মনে করবে সেটা করতে পারে।

গতকাল পুলিশের তরফে যে নোটিস শুভেন্দুকে ধরানো হয়েছিল তাতে এটাও পরিষ্কার করে দেওয়া হয় যে, শুভেন্দুর সঙ্গে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কোনও ভাবেই কোনও বুথের ধারে কাছে ঘেঁষতে পারবেন না। এমনকি ওই জওয়ানরা শুভেন্দুর বুথের ভিতর ঢুকতেও পারবেন না। শুভেন্দু প্রথমে সেই নোটিস পেয়ে জানিয়েছিলেন, ‘আমি আইন জানি। ভোটের দিন কতটা যাওয়া যায় আর কতটা যাওয়া যায় না সেটা জানি। আমি নিজের বুথে ভোট দিতে ছাড়া আর কোথাও যাব না। কিন্তু কোথাও যদি মানুষকে ভোট দিতে না দেওয়া হয় তাহলে তাঁদের পাশে অবশ্যই দাঁড়াবো।’ কিন্তু পরে পঞ্চায়েত নির্বাচনে ভোটগ্রহণের দিন পুলিশ তাঁকে নোটিস দিয়ে নজরবন্দি করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন শুভেন্দু। কিন্তু এদিন বিচারপতি সাফ জানিয়ে দিয়েছেন, পুলিশ যা সিদ্ধান্ত নিয়েছে সেটা ভুল নয়। এই নয় যে শুধুমাত্র শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেই এই নোটিস ধরানো হয়েছে। রাজ্যের প্রায় সব রাজনীতিবিদকেই এই নোটিস দিয়েছে পুলিশ।

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন