আগামী বছর বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম ইকবাল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফরচুন বরিশালের হয়ে খেলবেন দেশের সেরা ওপেনার তামিম ইকবাল। শনিবারই আইকন ক্রিকেটার হিসেবে দেশের সেরা ব্যাটসম্যানকে দলে ভিড়িয়েছে বিপিএলের অন্যতম  ফ্র্যাঞ্চাইজি। এক বছরের জন্য চুক্তি করা হয়েছে। ২০২২ সালের বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১ রানে হেরে রানার্সআপ হয়েছিল বরিশাল। গত দুই মরসুমে বিপিএলে ফরচুন বরিশালের অধিনায়কত্বের দায়িত্বভার সামলেছিলেন সাকিব আল হাসান। তবে সেই দায়িত্ব ছেড়ে এবার রংপুর রাইডার্সে নাম লিখিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে বিপিএলের যে আসর বসেছিল তাতে খুলনার হয়ে খেলেছিলেন তামিম। তবে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে থাকায় প্লে অফে উঠতে পারেনি খুলনা। বাদ পড়েছিল লিগ পর্ব থেকেই। যদিও ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছিলেন বাংলাদেশের সেরা ওপেনার। ১০ ম্যাচে ৩৩.৫৫ গড় ও ১২২.২৬ স্ট্রাইক রেটে ৩০২ রান করেছিলেন তামিম। তাঁর ব্যাট থেকে এসেছিল দুটি হাফসেঞ্চুরি।

আগামী বছরের গোড়ার দিকে বিপিএলের আসর বসার কথা। কিন্তু এখনও পর্যন্ত ওই আসরের দিনক্ষণ চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেহেতু চলতি বছরের শেষের দিকে কিংবা আগামী বছরের গোড়ার দিকে সংসদ নির্বাচন হওয়ার কথা, তাই বিপিএলের নির্ঘন্ট চূড়ান্ত করতে পারছেন না বিসিবির কর্তারা। সংসদ নির্বাচন হওয়ার পরেই বসবে বিপিএলের আসর। তবে বিপিএলের আসর কবে বসবে তা নিয়ে অনিশ্চিয়তা থাকলেও দল গোটানোর কাজ শুরু করেছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিরা।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই