বর্জ্য পৃথকীকরণ জরুরি, কাউন্সিলরদের প্রচারে নামাচ্ছে KMC

কেন বর্জ্য পৃথকীকরণ জরুরি, তা মানুষকে বোঝানোর জন্যে এলাকাভিত্তিক প্রচার চালাতে কাউন্সিলারদেরও চিঠি দিয়েছেন পুর-কমিশনার বিনোদ কুমার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্জ্যের পুনর্ব্যবহারে ধাপায় জৈব গ্যাস-সহ আরও নানা জিনিস তৈরি শুরু করেছে কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ বা KMC। কিন্তু এ জন্যে উৎসেই অর্থাৎ বাড়ি থেকে সংগ্রহের সময়েই বর্জ্য পৃথকীকরণ(Garbage Separation) জরুরি। এ জন্যে বাড়ি-বাড়ি পচনশীল এবং অপচনশীল বর্জ্য সংগ্রহের জন্যে নীল-সবুজ বালতিও দেওয়া শুরু হয়েছে শহরে। তার পরেও বাসিন্দাদের একাংশ বর্জ্য আলাদা করছেন না। একটি বালতি(Bucket) রেখে দিয়ে আর একটি বালতি ব্যবহার করছেন। আমজনতার এই প্রবণতা ঠেকাতে বিশেষ টিম তৈরি করে প্রচারে নামছে পুরনিগম। সেই সঙ্গে কেন বর্জ্য পৃথকীকরণ জরুরি, তা মানুষকে বোঝানোর জন্যে এলাকাভিত্তিক প্রচার চালাতে কাউন্সিলারদেরও(Councilors) চিঠি দিয়েছেন পুর-কমিশনার বিনোদ কুমার।

আরও পড়ুন শুভেন্দুর জেলায় খাতা খুললেও জেলা পরিষদ অধরাই থাকবে বিজেপির

ঠিক হয়েছে, শহরজুড়ে জঞ্জাল পৃথকীকরণে তৈরি পৃথক টিমের সদস্যরা বাড়ি-বাড়ি ঘুরে বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন। পচনশীল এবং অপচনশীল বর্জ্যের জন্যে বরাদ্দ দু’টি বালতি তাঁরা পেয়েছেন কিনা, কোন বালতিতে কী ধরনের জঞ্জাল ফেলা উচিত–সে বিষয়ে আমজনতাকে বোঝাবেন পুরকর্মীরা। তিন মাস ধরে চলবে এই কর্মসূচি। এর পর বাসিন্দারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন কিনা, তা জানতে চলবে Surprise Visit। শহরের ২৭টি ওয়ার্ডে বছর দুয়েক আগেই নীল-সবুজ বালতি বিলি করেছে পুরনিগম। বাকি ১২৭টি ওয়ার্ডে দু’টি করে বালতি দেওয়া শুরু হয়েছে গত নভেম্বর থেকে। শুক্রবার পর্যন্ত ওই ১২৭টি ওয়ার্ড মিলিয়ে ৮৮ শতাংশ বাড়িতে দেওয়া গিয়েছে নীল-সবুজ বালতি।

আরও পড়ুন বাম ভোট আসেনি রামের ঝুলিতে, লোকসভা নিয়ে আশঙ্কায় পদ্মশিবির

কিন্তু প্রতিদিন যাঁরা জঞ্জাল সংগ্রহ করতে যান, তাঁদের সঙ্গে কথা বলে পুর-আধিকারিকরা জানতে পেরেছেন, অনেক বাসিন্দাই একটি বালতিতেই সব জঞ্জাল মিশিয়ে দিচ্ছেন। যার ফলে জঞ্জাল পুনরায় ব্যবহার করে ধাপায় জৈব গ্যাস-সহ আরও নানান জিনিস তৈরির প্রকল্পে সমস্যা হচ্ছে। এই বিষয়ে কলকাতা পুরনিগমের জঞ্জাল সাফাই বিভাগের মেয়র পারিষদ সদস্য দেবব্রত মজুমদার জানিয়েছেন, ‘কাউন্সিলারদের পাশাপাশি অফিসারদেরও এ ক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে। কারণ, আমরা চাইছি, উৎসেই যেন জঞ্জাল পৃথকীকরণ হয়। কারণ, সেটা না হলে ধাপায় জৈব গ্যাস প্রকল্পে চাহিদা অনুযায়ী জঞ্জাল সরবরাহ করা সম্ভব হবে না। আশা রাখি, খুব শীঘ্রই সমস্যা মিটবে।’

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে