গর্ভাবস্থার ৯ মাস, ক্লান্তি ঘিরে ধরেছে, বাড়ির কোনও কাজ করতে পারছেন না ইলিয়ানা

খন তাঁর আত্ম-যত্নের প্রয়োজন সেটাও জানালেন। ছবিতে অভিনেত্রীকে একটি ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের আগেই মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। বলিউড ও দক্ষিণী, উভয় মহলেরই জনপ্রিয় নাম ইলিয়ানার। গত এপ্রিলে মা হওয়ার সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। বিয়ের আগেই তাঁর মা হওয়ার খবর শুনে অনেকেই যেমন অভিনেত্রীর সাহসের কদর করেছেন তেমনি কটাক্ষ করতে ছাড়েন নেটমহলের একাংশ। তবে এতে একেবারেই বিরক্ত নন ইলিয়ানা। তবে সন্তানের বাবার নাম ও মুখ এখনও ধোঁয়াশায় রেখেছেন অভিনেত্রী।যদিও দু-একবার তাঁর প্রেমিকের অস্পষ্ট ছবি পোস্ট করেছিলেন, কিন্তু এখনও প্রেমিকের পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী। যাই হোক, ইলিয়ানা ডি’ক্রুজ, অসামান্য অভিনয় ক্ষমতা এবং সুন্দর চেহারা দিয়ে বরাবরই ভক্তদের মুগ্ধ করেছেন।

গর্ভাবস্থার কথা ঘোষণা করা মাত্রই অভিনেত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভক্তদের উঁকি-ঝুঁকি চলছেই। এদিন, অভিনেত্রী তাঁর গর্ভাবস্থার আপডেট দিতে আবারও ইনস্টাগ্রাম দখল করলেন। নিজের একটি ছবি পোস্ট করে ভক্তদের অবাক করে দিলেন। প্রকাশ করলেন গর্ভাবস্থার চ্যালেঞ্জগুলি সম্পর্কে যাবতীয় তথ্য। অভিনেত্রীর সেলফি তুলেছেন যেখানে তাঁর সুন্দর বেবি বাম্প স্পষ্ট। অভিনেত্রীর এখন ৯ মাস চলছে। তাই এতটা ক্লান্তি তাঁকে ঘিরিয়ে ধরেছে যে, তিনি কোনও কাজ করতে পারছেন না।

ইলিয়ানা গর্ভাবস্থার বাস্তব দিনগুলিও মাঝে মধ্যেই তুলে ধরেন। ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, কিছু কাজ সেরে রাখতে চাইছি, কিন্তু নবম মাসে এসে ক্লান্তির চোটে আর কিছুই করে উঠতে পারছি না।’’ অভিনেত্রীর চোখেমুখেও ক্লান্তির ছাপও স্পষ্ট। এখন তাঁর আত্ম-যত্নের প্রয়োজন সেটাও জানালেন। ছবিতে অভিনেত্রীকে একটি ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছে। অভিনেত্রী ইতিমধ্যেই তাঁর গর্ভাবস্থার নথিপত্র তৈরি করে ফেলেছেন, অবশ্য সেখানেই অভিনেত্রীর সন্তানের বাবার পরিচয় রয়েছে। এখন ভক্তরা নতুন অধ্যায়ের আপডেটের জন্য অপেক্ষা করছেন। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে