হাতে সিগারেট নিয়ে ‘বিগবস’-এর সঞ্চালনা, সলমনের কাণ্ড দেখে নেটপাড়ায় বিতর্কের ঝড়

এটি OTT জাতীয় টিভি নয় তাই আমি মনে করি না, এর জন্যে কোন আইনি সমস্যায় পড়তে হবে।"

Share:

নিজস্ব প্রতিনিধি: এখনও এক মাস হয়নি, তার মধ্যেই ‘Bigg Boss OTT 2’-কে ঘিরে বিতর্ক তুঙ্গে। এই শোয়ের মাধ্যমেই ওটিটিতে ডেবিউ করলেন সুপারস্টার সলমন খান। দিন কয়েক আগেই শোয়ের অন্যতম প্রতিযোগী জাড হাদিদ এবং আকাঙ্ক্ষা পুরির চুম্বন দৃশ্য নিয়ে রীতিমতো হৈচৈ পড়ে যায় নেটপাড়ায়। সঙ্গে সলমনের সংস্কারের উপরেও ওঠে প্রশ্ন। কারণ আজ পর্যন্ত সেটে অভিনেত্রীদের ছোট পোশাক এবং পর্দায় ‘নো কিস’ নীতি মেনেছিলেন তিনি। কিন্তু সলমনের শোতেই জাড হাদিদ এবং আকাঙ্ক্ষা পুরির আপত্তিকর চুম্বন দৃশ্য নিয়ে চটেছিলেন নেটপাড়া। সলমন কী বলবেন সেই অপেক্ষায় ছিলেন, তবে এরপরই আকাঙ্ক্ষা পুরি শো ছেড়ে বিদায় হয়। অনেকের মতে চুম্বনের কারণেই হয়তো মাশুল দিলেন তিনি।

কিন্তু এই ঘটনার এক সপ্তাহ কাটতে না কাটতেই এবার বিতর্কের মুখে খোদ সলমন খান। ছোট-বড় উভয় পর্দাতেই ‘ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকরক’-চেনা সতর্কিকরণ মেনে চলা হয়। কিন্তু বিগবস ওটিটি 2-এর সপ্তাহের শেষের পর্বে এ কি করে বসলেন সলমন খান। একেবারে সিগারেট হাতে সঞ্চালনা করলেন? মিনিটেই ছবি ছড়িয়ে পড়তে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বিতর্কের ঝড় ওঠে! শনিবারের পর্বে সলমনের পরনে ছিল নীল শার্ট এবং প্যান্ট। যখন তিনি প্রতিযোগীদের সঙ্গে কথা বলছিলেন, তখনই দৃশ্যমান হয় তাঁর হাতের সিগারেট। ভক্তরা রীতিমতো ঈগল-চোখ দিয়ে সলমনের হাতে সিগারেট খুঁজে বের করেন। ছবিটি শীঘ্রই রেডিটের মাধ্যমে ভাইরাল হতেই রীতিমতো ঝড় ওঠে নেটমহলে।

প্রতিক্রিয়া জানিয়ে ভক্তরা বলেন, এপিসোডের সময় ধূমপান করা রীতিমতো ভণ্ডামি। একজন রেডিট ব্যবহারকারী লিখেছেন, “আমরা জানি আপনি একজন ভণ্ড, কিন্তু অন্যদের সামনে বক্তৃতা দেওয়ার সময় অন্তত ভালো আচরণ করুন।” তবে অন্য একজন বিরোধিতা করে বলেন, “এটি OTT জাতীয় টিভি নয় তাই আমি মনে করি না, এর জন্যে কোন আইনি সমস্যায় পড়তে হবে।” উল্লেখ্য গত সপ্তাহে, সালমান জাদ হাদিদ ও আকাঙ্ক্ষা পুরির চুম্বন দৃশ্যের জন্যে আকাঙ্ক্ষা পুরীকে নিন্দা করেছিলেন। যখন তিনি সলমনকে বলেছিলেন যে, তিনি আগে একটি ওয়েব সিরিজে চুম্বন করেছেন, তখন সলমন বলেন বিগ বস ওটিটি স্ক্রিপ্টেড শো নয়।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে