‘আমার অজান্তেই সম্প্রতি একটি প্রজেক্ট থেকে আমাকে বাদ দেওয়া হয়, তাতে দুঃখ নেই’

আমি নেতিবাচকতা পছন্দ করি না। আমাকে চোখে আঙুল দিয়ে দেখানো হয়, 'আমি বড়, তুমি ছোট'। বলিউডে অনেক শ্রেণীবিন্যাস আছে।"

Share:

নিজস্ব প্রতিনিধি: আরশাদ ওয়ারসি (ARSHAD WARSI), বলিউডের একজন স্বনামধন্য অভিনেতা। সম্প্রতি রিলিজ করেছে, তাঁর নতুন ওয়েবসিরিজ ‘অসুর 2’। যে কারণে আবারও আলোচিত হচ্ছেন অভিনেতা। সিরিজের প্রচারে একাধিক সাক্ষাৎকারে যেতে হচ্ছে তাঁকে। সম্প্রতি একটি মিডিয়া পোর্টালের সঙ্গে কথা বলার সময় আরশাদ প্রকাশ করলেন, তাঁর উপর হওয়া একটি অনৈতিক কাণ্ডের বিষয়ে। জানান, সাম্প্রতিক একটি প্রজেক্টে তাঁকে না জানিয়েই অন্য অভিনেতাকে তাঁর জায়গায় প্রতিস্থাপন করা হয়। এই বিষয়ে একেবারেই তাঁর ধারণা ছিল না। তবে সিনেমার নামটি অভিনেতা প্রকাশ্যে আনেননি। অভিনেতার কথায়, “আমি যেখানে কাজ করছি সেখানে আমার খুশি হওয়া দরকার, সেখানে আমাকে নিয়ে ভাল ভাবনাও থাকা দরকার। আমি নেতিবাচকতা পছন্দ করি না। আমাকে চোখে আঙুল দিয়ে দেখানো হয়, ‘আমি বড়, তুমি ছোট’। বলিউডে অনেক শ্রেণীবিন্যাস আছে।”

তিনি আরও বলেন, “আমার অজান্তেই আমাকে সম্প্রতি একটি ছবি থেকে বাদ দেওয়া হয়। তবে ঈশ্বর বোধহয় এটাই চেয়েছিলেন, ‘ধন্যবাদ ঈশ্বরকে, আমাকে বাঁচিয়ে দেওয়ার জন্যে’। এবার হয়তো নির্মাতাদের সঙ্গে আমার লড়াই শেষ হবে।” অসুর 2-এ একজন ফরেনসিক পুলিশের ভূমিকায় অভিনয় করছেন আরশাদ। তিনি এই বিষয়ে বলেন,”আমি প্রচুর পুলিশের চরিত্র পেয়েছি। প্রতিদিন আমি একজন পুলিশ চরিত্রের গল্প পাই। কিন্তু কোনও আফসোস নেই।”

অসুর 2-এ, ৫৫ বছর বয়সী অভিনেতা বরুন সোবতি (নিখিল নায়ার), অনুপ্রিয়া গোয়েঙ্কা (নয়না নায়ার), রিধি ডোগরা (নুসরাত সাঈদ) এবং অমে ওয়াঘ (রসুল শেখ) এর সঙ্গে ফরেনসিক বিশেষজ্ঞের অভিনয় করছেন। যেটি গত মাসে JioCinema তে প্রিমিয়ার হওয়া একটি সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজের দ্বিতীয় সিজন। বর্তমানে তিনি তাঁর চরিত্রে অভিনয়ের জন্যে ব্যপক প্রশংসা পাচ্ছেন। সিরিজের প্রথম সিজনটি ২০২০ সালে প্রিমিয়ার হয়েছিল।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে