ভাগ্যের জোরে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠলেন ইগা শিয়নটেক

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে ‘ভাগ্যবানের বোঝা ভগবান বয়’। সত্যিই বোধহয় তাই। প্রায় হেরে যাওয়া ম্যাচে অবিশ্বাস্য ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত জিতে কোর্ট ছাড়লেন মহিলাদের শীর্ষ বাছাই ইয়া শিয়নটেক। রবিবার সেন্টার কোর্টে সুইৎজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচকে হারালেন ৬-৭, ৭-৬, ৬-৩ গেমে। আর সেই সঙ্গে পৌঁছে গেলেন উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে। অঘটন ঘটতে গিয়েও ঘটল না।

চলতি উইম্বলডনে ইতিমধ্যেই অঘটন ঘটতে শুরু করেছে। অনামী খেলোয়াড়দের বিরুদ্ধে জিততে গিয়ে কার্যত কালঘাম ছুটছে বিশ্বের নামী খেলোয়াড় ও শীর্ষ বাছাইদের। রবিবার সেন্টার কোর্টে সুইৎজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচার মুখোমুখি হয়েছিলেন মহিলাদের এক নম্বর খেলোয়াড় ইগা শিয়নটেক। কিছুটা চোট নিয়েই মাঠে নেমেছিলেন তিনি। ভেবেছিলেন ফু‍ৎকারে উড়িয়ে দেবেন বেনচিচাকেকে। কিন্তু উল্টোটাই ঘটল। বেনচিচের অপ্রতিরোধ্য মনোভাব কিছুতেই শিয়নটেককে স্বাভাবিকভাবে খেলতে দিচ্ছিল না। শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরে প্রথম সেট ৬-৭ পয়েন্টে হেরে যান।

দ্বিতীয় সেটেও পিছিয়ে বেনচিচের কাছে একটা সময় ৫-৬ পিছিয়ে পড়েছিলেন বিশ্বের এক নম্বর মহিলা খেলোয়াড়। ৪০-৩০ এগিয়ে গিয়েছিলেন বেনচিচ। অর্থাৎ একটি পয়েন্ট পেলেই অঘটন হয়ে যেত। কিন্তু সেখান থেকে অবিশ্বাস্যভাবে ম্যাচে ফিরে আসেন শিয়নটেক। দুই পয়েন্ট বাঁচিয়ে টাইব্রেকে বেনচিচকে হারিয়ে দ্বিতীয় সেট জেতেন। তৃতীয় সেট জিততে কোমর কষে ঝাঁপিয়েছিলেন যুযুধান দুই খেলোয়াড়ই। নিজের সার্ভিস ধরে রেখে অবশ্য জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান শিয়নটেক। তবে জিতলেও চলতি উইম্বলডনে এই প্রথম কোনও সেটে হারার স্বাদ পেতে হলো শিয়নটেককে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের