১৪ জুলাই মণীশ সিসোদিয়ার জামিন আর্জি শুনবে শীর্ষ আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আবগারি কেলেঙ্কারি মামলায় ধৃত দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার জামিন আর্জির শুনানিতে রাজি হলো শীর্ষ আদালত। আগামী ১৪ জুলাই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আপ নেতার জামিন আর্জির শুনানি হবে।

দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় যুক্ত থাকার অভিযোগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। তার পরে তাঁকে শ্যেন আ্যারস্ট দেখায় ইডি-ও। গ্রেফতারের পরে প্রথম কয়েকদিন সিবিআইয়ের হেফাজতে ছিলেন আপ নেতা। তার পরে তিহাড় জেলে পাঠানো হয় তাঁকে। সিবিআইয়ের হাতে গ্রেফতারের পরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মণীশ। যদিও প্রধান বিচাতরপতির বেঞ্চ আপ নেতার আর্জিতে সাড়া না দিয়ে তাঁকে দিল্লি হাইকোর্টে জামিনের আর্জি জানানোর নির্দেশ দিয়েছিল।

গত কয়েক মাসে একাধিকবার জামিন চেয়ে দিল্লির নিম্ন আদালত ও হাইকোর্টে কড়া নেড়েছিলেন অরবিন্দ কেজরিওয়ালের ডেপুটি। যদিও তাতে কোনও লাভ হয়নি। গত ৩ জুলাই সিসোদিয়ার জামিন আর্জি খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট। আজ সোমবার দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর জামিনের আর্জি নিয়ে প্রধান বিচারপতির এজলাসে হাজির হন বিশিষ্ট আইনজীবী অভিষেক মণু সিঙ্ঘভি। প্রধান বিচারপতিকে তিনি বলেন, ‘আমার মক্কেল মণীশ সিসোদিয়ার স্ত্রী গুরুতর অসুস্থ। তাঁকে দেখাশোনার মতো কেউ নেই। তাই দ্রুত জামিন আর্জির শুনানি করা হোক।’ ওই আর্জিতে সাড়া দিয়ে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানান, আগামী ১৪ জুলাই সিসোদিয়ার জামিন আর্জির শুনানি হবে।

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

সাবধান! এই ভুলগুলির জন্য আপনার কুলদেবতা রুষ্ট হচ্ছে না তো?

আপনার বাড়িতে কি প্রায়ই আগুন লাগে? অগ্নিকোণে ভারসাম্য বজায় রাখলেই সমস্যার সমাধান

শনি থেকে শুরু হচ্ছে ‘মৃত্যু পঞ্চক’, ভুলেও এই ৫ টি কাজ করবেন না