নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের বিরুদ্ধে তদন্ত চলবে, জানাল সুপ্রিম কোর্ট

এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, বাংলায় নিয়োগ দুর্নীরির ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত করবে ED ও CBI।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত নির্বাচনের আবহে রাজ্যের নিয়োগ দুর্নীতির ঘটনায় বড়সড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। এদিন সুপ্রিম কোর্ট(Supreme Court) জানিয়ে দিয়েছে, বাংলায়(Bengal) নিয়োগ দুর্নীতির(Recruitment Scam) ঘটনায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত করবে ED ও CBI। এখনই এই ঘটনায় দেশের শীর্ষ আদালত কোন স্থগিতাদেশ দিতে চাইছে না। কেননা তা দিলে তদন্তই বন্ধ হয়ে যাবে বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। তবে এদিন সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) জরিমানার অংশটি খারিজ করে দিয়েছে। অর্থাৎ অভিষেককে এখুনি কোনও জরিমানা দাখিলের মুখে পড়তে হচ্ছে না। তবে ED ও CBI ডাকলে তাঁকে যেতে হবে।

আরও পড়ুন অপরূপার ট্যুইটে বিদ্ধ হুমায়ুন, নেপথ্যে পঞ্চায়েতের ভোট

সোমবার সুপ্রিম কোর্টে যুব তৃণমূলের নেতা তথা নিয়োগ দুর্নীতির ঘটনায় গ্রেফতার হওয়া কুন্তল ঘোষের(Kuntal Ghosh) চিঠি সংক্রান্ত অভিষেকের মামলার শুনানি ছিল। সেখানেই শীর্ষ আদালত জানিয়ে দেয়, এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, তাতে কোনও রকম হস্তক্ষেপ করবেন না তাঁরা। কারণ, কোনও রকম হস্তক্ষেপ মামলায় বাধা হয়ে দেখা দিতে পারে। কুন্তলের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেককে CBI ও ED জেরা করতে পারবে বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চ। একই সঙ্গে অভিষেককে ২৫ লক্ষ টাকার জরিমানাও করেছিলেন তিনি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক। ইতিমধ্যেই এই মামলার এক দফা শুনানি হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। আগের শুনানিতে আদালত বলেছিল, অভিষেককে জেরা করতে পারবে CBI। সোমবার দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল CBI-য়ের মতোই ED চাইলে নিয়োগ মামলায় অভিষেককে জেরা করতে পারবে।

আরও পড়ুন রাজ্যসভায় তৃণমূলের ৩ নয়া মুখ, থেকে গেলেন ডেরেক, দোলা, সুখেন্দুশেখর

সুপ্রিম কোর্ট এদিন জানিয়ে দিয়েছে, কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, তাতে হস্তক্ষেপ করলে তদন্তে বাধা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আদালত এ ব্যাপারে নাক গলাবে না। তবে অভিষেককে এই মামলায় জরিমানা দিতে হবে না। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চ অভিষেক এবং কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে মোট ৫০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছিলেন। সুপ্রিম কোর্ট এদিন সেই জরিমানার ওপর স্থগিতাদেশ জারি করেছে।

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ফ্রিজে পড়ে রয়েছে লাউ? ফেলে না রেখে বানিয়ে ফেলুন বরফি, রইল সহজ রেসিপি

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস