চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা নির্বাচন কমিশনের

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ফের বিপাকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। অবমাননাকর মন্তব্যের জন্য পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) চেয়ারম্যানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নির্বাচন কমিশন। ইমরানের পাশাপাশি প্রাক্তন পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরীর বিরুদ্ধেও জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। পাকিস্তান নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত  বলে আখ্যা দিয়েছে পিটিআই।  

২০০৩ সালেই হাইকোর্টের সমপরিমাণ ক্ষমতা তুলে দেওয়া হয়েছিল পাকিস্তান নির্বাচন কমিশনকে। অর্থা‍ৎ যে কোনও রাজনৈতিক নেতা কিংবা ব্যক্তির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে। সেই ক্ষমতাকে ব্যবহার করেই ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন।

তোষাখানা মামলায় অভিযুক্ত প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সাংসদপদ খারিজ করার পাশাপাশি তাঁকে নির্বাচনে লড়ার অযোগ্য হিসেবে ঘোষণা করেছিলেন পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার। ওই সিদ্ধান্তের পরেই প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন পিটিআই নেতৃত্ব। ওই মন্তব্যে সাংবিধানিক প্রতিষ্ঠানের অবমাননা হয়েছে বলে অভিযোগ করে ইমরান খান ও ফাওয়াদ চৌধুরীকে তলব করেছিল নির্বাচন কমিশন। একাধিকবার তলব করা সত্বেও হাজিরা না দেওয়ায় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

দাঁত দিয়ে ৭২০ টনের জাহাজ টেনে বিশ্ব রেকর্ড গড়লেন মিশরের এক ব্যক্তি

৫ বছরের ছোট অভিনেতাকে বিয়ে করার জন্যই অভিনয় ছাড়ছেন অভিনেত্রী রামশা খান? জল্পনা তুঙ্গে

চুক্তি না করলে ফের বোমা ফেলব! ইরানকে চূড়ান্ত হুঁশিয়ারি ট্রাম্পের

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, কম্পন অনুভূত কাশ্মীরেও

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

রাশিয়া থেকে আরও এক মাস জ্বালানি তেল কেনার ছাড় পেল ভারত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ