অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টের জন্য দল অপরিবর্তিত রাখল ইংল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: আগামী ১৯ জুলাই থেকে ম্যানচেষ্টারের  ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হচ্ছে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট। লিডস টেস্টে বেন স্টোকসদের জয়ের পরে ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যে ধুন্ধুমার লড়াই হবে বলেই মনে করছেন ক্রিকেট বোদ্ধারা। কেননা চতুর্থ টেস্টে জিতে যেমন সমতায় ফেরার চেষ্টা চালাবেন স্টোকসরা, তেমনই জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চাইছে প্যাট কামিন্সরা।

লিডসে তৃতীয় টেস্ট জেতার পরে চতুর্থ টেস্টের জন্য ইংল্যান্ড দলে কোনও পরিবর্তন আনলেন না নির্বাচকরা। তৃতীয় টেস্টে যে দল ছিল সেই দলকেই রেখে দেওয়া হয়েছে। তৃতীয় টেস্টে চোটের কারণে প্রথম একাদশে না থাকলেও চতুর্থ টেস্টে প্রথম একাদশে ফিরতে পারেন জেমস অ্যান্ডারসন। ফিটনেস নিয়ে শঙ্কা থাকলেও আরেক পেসার অলি রবিনসনও দলে রয়েছে।

ইংল্যান্ডের চতুর্থ টেস্টের দল: বেন স্টোকস, মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লওরেন্স, অলি রবিনসন, জো রুট, জস টং, ক্রিস ওকস, মার্ক উড।

 

বৃষ্টি বিঘ্নিত ম্যাচেও DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য