বেঙ্গালুরুতে প্রযুক্তি সংস্থার অফিসে ঢুকে দুই শীর্ষ কর্তাকে খুন প্রাক্তন কর্মীর

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: নৃশংস হত্যাকাণ্ডের সাক্ষী থাকল বেঙ্গালুরু। ব্যবসায়িক শত্রুতার জেরেই তরবারি হাতে অফিসে ঢুকে নিজেরই প্রাক্তন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ও সিইওকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করলেন এক প্রাক্তন কর্মী। খুনের পরেই অবশ্য চম্পট দিয়েছে আততায়ী। অভিযুক্ত ঘাতককে ধরতে বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। অফিসে ঢুকে জোড়া খুনের ঘটনায় টেক সিটি হিসেবে পরিচিত বেঙ্গালুরুতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

বেঙ্গালুরু পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর-পূর্ব) লক্ষ্মী প্রসাদ জানিয়েছেন, অ্যারোনেক্স ইন্টারনেট নামে একটি প্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন ফেলিক্স নামে এক ব্যক্তি। কয়েক মাস আগে চাকরিতে ইস্তফা দিয়ে তিনিও একটি সংস্থা খোলেন। দুই সংস্থার মধ্যে ব্যবসায়িক শত্রুতা তৈরি হয়। মঙ্গলবার দুপুরে আচমকাই তরবারি হাতে নিজের পুরনো অফিসে ঢোকেন ফেলিক্স। তার পরে অ্যারোনেক্স ইন্টারনেটের ম্যানেজিং ডিরেক্টর ফনীন্দ্র সুব্রহ্মণ্য ও সিইও বেণু কুমারকে এলোপাথাড়ি কোপাতে থাকেন। ফেলিক্সের রুদ্রমূর্তি দেখে বাধা দেওয়ার সাহস পাননি অফিসের অন্যান্য কর্মচারীরা।

রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন অ্যারোনেক্স ইন্টারনেটের ম্যানেজিং ডিরেক্টর ফনীন্দ্র সুব্রহ্মণ্য ও সিইও বেণু কুমার। ঘটনার পরেই পালিয়ে যান ফেলিক্স। তার খোঁজে বিশেষ তল্লাশি চলছে।

‘সবে শুরু, অনেক কিছুই হবে’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ ঘোষ

মোথাবাড়ি কাণ্ডে ফের এনআইএ-র নজরে সাবিনা, স্বামীকেও হাজিরার নির্দেশ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শোকজ নোটিস কলকাতা হাইকোর্টের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

বক্স অফিসে রেকর্ডের পরেই ধস, ১২তম দিনে কত আয় করল ‘রামায়ণ’?

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ