Armaan Kohli: প্রাক্তন প্রেমিকাকে ৫০ লাখ দিলে তবেই মিলবে মামলা থেকে মুক্তি: বম্বে হাইকোর্ট

কোহলির তৎকালীন আইনজীবী ৫০ লাখ টাকার আরও দুটি চেক টেন্ডার করেছিলেন, যাতে কোহলির ভাই স্বাক্ষর করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা আরমান কোহলি বহুদিন ধরেই জামিনে মুক্ত। ২০১৮ সালে ‘জানি দুস্মানি’ খ্যাত অভিনেতার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন তাঁর প্রাক্তন বান্ধবী নীরু রান্ধওয়া। মঙ্গলবার বম্বে হাইকোর্ট এই মামলার নিষ্পত্তি বাবদ অভিনেতাকে ৫০ লাখ টাকা তাঁর প্রেমিকাকে দিতে বলেছে। নয়তো আবারও হাজতবন্দী হতে হবে তাঁর। আরমান কোহলির বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ নিয়ে ২০১৮ সালেই তাঁর প্রাক্তন বান্ধবী নীরু রান্ধ ওয়া উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছিলেন। যখন ২০১৮ সালে একটি আদালতের তাঁর অভিযোগ বাতিল করে দিয়েছিল।

এরপর কোহলিকে আর্থার রোড কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু আদালতের এই নির্দেশকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টে দ্বারস্থ হন নীরু। মঙ্গলবার বিচারপতি এনডব্লিউ সাম্ব্রে এবং আর এন লাড্ডা বলেছেন, “হয় সে অর্থ প্রদান করবে, নয়তো আমরা তাঁর জামিন প্রত্যাহার করব।” ২০১৮ সালে ৩ জুন, নীরু রন্ধাওয়া আরমান কোহলি দ্বারা নির্মমভাবে লাঞ্ছিত হয়েছিলেন এবং বিমানের সিঁড়ি থেকে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন আরমান। যার ফলে রন্ধাওয়া গুরুতর আঘাত পেয়েছিলেন এবং ১৫ টি সেলাই পড়েছিল। এরপরই তিনি পুলিশে এফআইআর দায়ের করেন এবং আরমান কোহলিকে গ্রেপ্তার করা হয়। তবে প্রায় ৫ বছর পর শীঘ্রই এই মামলার মীমাংসা হতে চলেছে। এর আগে কোহলি তাঁর প্রাক্তনকে ৫০ লক্ষ টাকার একটি ডিমান্ড ড্রাফ্ট দিয়েছিলেন। কোহলির তৎকালীন আইনজীবী ৫০ লাখ টাকার আরও দুটি চেক টেন্ডার করেছিলেন, যাতে কোহলির ভাই স্বাক্ষর করেছিলেন।

কিন্তু চেকগুলি বাউন্স হয়ে যায়। তাই কোহলির বিরুদ্ধে মামলাটি পুনরুত্থিত করার জন্য রান্ধাওয়া আবারও আদালতে যান। এবার এই প্রক্রিয়া শেষ হওয়ার পরে তাঁকে ৫০ লাখ টাকা দিতে হবে। কোহলির পক্ষে অ্যাডভোকেট তারক সায়াদ একবার বলেছিলেন যে, অভিনেতার বাবা-মা, যারা তাঁদের 90-এর দশকের কাছাকাছি, তাঁদের এখন ছেলের প্রয়োজন। তবে আদালত সায়াদকে বলেছে, কোহলি অর্থপ্রদানের বিষয়ে সিদ্ধান্ত নিলে তিনি মামলা থেকে পুরোপুরি নিষ্পত্তি পাবেন। ১৮ জুলাইয়ের মধ্যে আদালতে জানাবেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে