উইম্বলডন থেকে বিদায় গতবারের চ্যাম্পিয়ন কাজাখ-কন্যা রিবাকিনার

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: মধুর প্রতিশোধ বোধহয় একেই বলে। গত বছর উইম্বলডন ফাইনালে এলিনা রিবাকিনার কাছে হার মানতে হয়েছিল ওন্স জাবেউরকে। বুধবার সেই উইম্বলডন প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালেই গতবারের বিজয়ী কাজাখ-কন্যাকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেন তিউনিশিয়া কন্যা। প্রথম সেট ৬-৭ (৫/৭) হারলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে  শেষ দুই সেট ৬-৪, ৬-১ গেমে জিতেছেন জাবেউর। আগামিকাল বৃহস্পতিবার মেয়েদের সেমিফাইনালে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কার মুখোমুখি হবেন তিউনিশিয়া কন্যা।

গতবার প্রথম আফ্রিকান খেলোয়াড় হিসেবে অল্পের জন্য গ্র্যান্ড স্লাম জয়ের সুযোগ হারিয়েছিলেন জাবেউর। ফলে এবার চেনা প্রতিপক্ষের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে হার না মানা অদম্য জেদ নিয়েই মাঠে নেমেছিলেন। তৃতীয় বাছাই রিবাকিনা ও ষষ্ঠ বাছাই জাবেউরের লড়াই যে সহজ হবে না তা খেলার শুরু থেকেই তা বোঝা গিয়েছিল। প্রথম গেমেই জাবেউরের সার্ভিস ভাঙেন রিবাকিনা। চতুর্থ গেমে আবার উইম্বলডন রানির সার্ভিস ভেঙে খেলায় ফেরেন জাবেউর। প্রথম সেট গড়ায় টাইব্রেকারে। সেখানেও এক সময় ৪-১ এগিয়ে ছিলেন রিবাকিনা। তার পরে পর পর তিন পয়েন্ট পেয়ে ৪-৪ করেন জাবেউর। তবে শেষ পর্যন্ত প্রথম সেট জিতে নেন কাজাখ কন্যা।

দ্বিতীয় সেটেও শুরু থেকে যুযুধান দুই প্রতিপক্ষ কেউ কাউকে এক ইঞ্চি জমি না ছাড়ার লড়াইয়ে নেমেছিলেন। একটা সময় মনে হচ্ছিল, এই সেটেও টাইব্রেকারে গড়াবে। কিন্তু ৬-৪ দ্বিতীয় সেট জিতে সমতা ফেরান জাবেউর। তৃতীয় সেটে আর রিবাকিনাকে দাঁড়াতে দেননি তিউনিশিয়ার কন্যা। একের পর এক ভুল করতে শুরু করেন গত বারের উইম্বলডন চ্যাম্পিয়ন। আর সেই ভুলের সুযোগ নিয়ে শেষ পর্যন্ত ৬-১ তৃতীয় সেট জিতে ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠার ছাড়পত্র জোগাড় করে নেনে জাবেউর।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের