অধিকারীদের ঝাঁজ কমছে নিজেদের জেলাতেই, খুশ বিক্ষুব্ধরা

পূর্ব মেদিনীপুর জেলার মাটিতে, জেলার রাজনীতিতে অধিকারী রাজ যে শেষের পথে সেটা পঞ্চায়েতের রায় বুঝিয়ে দিয়েছে। ধাক্কা এসেছে নন্দীগ্রামেও।

Share:

নিজস্ব প্রতিনিধি: লঙ্কায় ঝাল রয়ে গিয়েছে। কিন্তু জেলায় অধিকারীদের(Adhikari Family) ঝাঁজ কমে গিয়েছে। পূর্ব মেদিনীপুরের(Purba Midnapur) মাটিতে এখন এটাই আমজনতার শুধু মুখে মুখে ফিরছে তাই নয়, রীতিমত চর্চার বিষয় হয়ে উঠেছে। কেননা শিশিরপুত্র শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) বেশ বড় মুখে বলেছিলেন, জেলার রাজনীতি থেকে তিনি তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করে দেবেন পঞ্চায়েত নির্বাচনে(Panchayat Election)। যদিও পঞ্চায়েতের রায় বলছে, হয়েছে ঠিক তার উল্টো। জেলার রাজনীতি থেকেই এবার বিজেপির বিদায় নেওয়ার সময় যে হয়ে গিয়েছে সেটা জেলার গ্রামের মানুষ তাঁদের রায় দিয়ে বুঝিয়ে দিয়েছেন। আর অধিকারীদের ঝাঁঝ কমায়, এখন সব থেকে বেশি খুশি হয়েছে জেলার অধিকারী বিরোধী সব দলের নেতারাই। তা সে তাঁরা তৃণমূলের নেতা হোন কী বিজেপির, কী বামেদের কী বা কংগ্রেসের। জেলার মাটিতে, জেলার রাজনীতিতে অধিকারী রাজ যে শেষের পথে সেটা পঞ্চায়েতের রায় বুঝিয়ে দিয়েছে। তাই বোধহয় নন্দীগ্রামেও তৃণমূল ১০ হাজারেরও বেশি ভোটে লিড পেয়েছে।

আরও পড়ুন শুভেন্দুর অপসারণ চাইছেন বিজেপিরই একাংশ, চিঠি শাহকে

মেদিনীপুরের মাটিতে অধিকারীদের দাপট কার্যত কয়েক যুগ ধরে চলে এসেছে। বিশেষ করে কাঁথি ও এগরার মহকুমা এলাকায়। বাম জমানারও আগে কংগ্রেসি আমল থেকেই অধিকারীদের সেই দাপট ছিল। তৃণমূলের জমানায় অধিকারীদের সেই দাপট কার্যত গোটা পূর্ব মেদিনীপুরের মাটিতে তো বটেই পশ্চিম মেদিনীপুরের মাটিতেও ছড়িয়ে পড়েছিল। কিন্তু সেই দাপটই প্রথম ধাক্কা খায় একুশের ভোটে। অবিভক্ত মেদিনীপুর, অর্থাৎ আজকের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা মিলিয়ে মোট ৩৫টি বিধানসভা কেন্দ্র রয়েছে। শুভেন্দু একুশের ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে দাবি করেছিলেন ৩০টি আসন জিতে দেখাবেন মেদিনীপুরের মাটি থেকে। যদিও বাস্তবে মাত্র ৯টি আসন জিততে সমর্থ হয় বিজেপি(BJP)। এর মধ্যে ৭টি আসনে তাঁরা জয়ী হয় পূর্ব মেদিনীপুর থেকে। পশ্চিম মেদিনীপুর থেকে তাঁরা পেয়েছিল মাত্র ২টি আসন। আর ঝাড়গ্রাম বিজেপিকে ফিরিয়েছিল খালি হাতেই। কার্যত সেই ভোটের পর থেকেই জেলায় অধিকারীদের দাপট কমতে থাকে। আর এবারের পঞ্চায়েত নির্বাচনের রায় কার্যত দেখিয়ে দিল অধিকাড়ীদের ঝাঁজ আর অবশিষ্ট নেই।

আরও পড়ুন ভোট মিটতেই কী কর্মী নিয়োগের পথে মমতার সরকার, শুরু জল্পনা

পূর্ব মেদিনীপুরে বিজেপির ৭জন বিধায়ক রয়েছে। আশা ছিল শুভেন্দুর জেলায় বিজেপি এবারে অন্তত তৃণমূলকে একটা জোর লড়াই দেবে। লড়াই হয়েছে ঠিকই, কিন্তু সেটা কখনই সেয়ানে সেয়ানে নয়। কেননা জনতার রায় বলছে, জেলা পরিষদের ৭০টি আসনের মধ্যে তৃণমূল(TMC) পেয়েছে ৫৬টি আসন, আর বিজেপি চার ভাগের এক ভাগ, মাত্র ১৪টা আসন। জেলায় পঞ্চায়েত সমিতি আসছে ২৫টা, সেখানে তৃণমূল পেয়েছে ২০টা, বিজেপি পেয়েছে তার ৫ ভাগের ১ ভাগ, মাত্র ৪টে। জেলায় তৃণমূলের দখলে গিয়েছে ১৬১টি গ্রাম পঞ্চায়েত আর বিজেপি পকেটে পুরেছে মাত্র ৬১টি গ্রাম পঞ্চায়েত। সব থেকে বড় কথা জেলার যে ৭জন বিধায়ক রয়েছে বিজেপির, তাঁদের এলাকাতেও সেভাবে ছাপ ফেলতে পারেনি পদ্ম এবারের পঞ্চায়েত নির্বাচনে। যেমন কাঁথির ২টি বিধানসভা কেন্দ্রই বিজেপির দখলে। সেখানে ৩টি পঞ্চায়েত সমিতি রয়েছে। অথচ বিজেপি সেখানে মাত্র ১টি পঞ্চায়েত সমিতি দখল করতে সমর্থ হয়েছে। খেজুরি ও নদনীগ্রাম, দুই কেন্দ্রই রয়েচেহ বিজেপির দখলে। অথচ এই দুই এলাকার ৪টি পঞ্চায়েত সমিতির মধ্যে বিজেপির দখলে গিয়েছে মাত্র ২টি।

আরও পড়ুন ‘এমন পরিবেশ তৈরি করতে হবে, ৩৫৫ লাগবেই’, বেফাঁস শুভেন্দু

ময়নায় রয়েছে বিজেপির বিধায়ক, অথচ সেখানকার পঞ্চায়েত সমিতি গিয়েছে তৃণমূলের দখলে। একুশের ভোটে জেলার মধ্যে সর্বাধিক সাড়ে ২৭ হাজার মার্জিনে জয়ী হয়েছিলেন ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। অথচ তাঁর এলাকায় দু’টি ব্লকের মধ্যে একটিতেও পঞ্চায়েত সমিতি দখল করতে পারেনি বিজেপি। হলদিয়ায় রয়েছে বিজেপির বিধায়ক। অথচ সেখানকার সমিতিও গিয়েছে তৃণমূলের দখলে। হলদিয়া বিধানসভা কেন্দ্রের মধ্যে থাকা সুতাহাটা ব্লকের পঞ্চায়েত সমিতিও গিয়েছে তৃণমূলের দখলে। লাভের লাভ বলতে শুধুমাত্র তৃণমূলের দখলে থাকা তমলুক বিধানসভা কেন্দ্রের মধ্যে থাকা শহীদ মাতঙ্গিনী ব্লকের পঞ্চায়েত সমিতি এবার বিজেপি দখল করতে পেরেছে। আর এই সব দেখেই এখন বেশ স্পষ্ট জেলার মাটিতে, জেলার রাজনীতিতে অধিকারীদের ঝাঁঝ ক্রমশ কমছে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য