ফেসবুকে ভুয়ো প্রোফাইল বানিয়ে দেদার অশ্লীল ছবি পোস্ট, ভয়ে কাবু অনিন্দিতা, পুলিশে দ্বারস্থ

সাইবার সেলে অভিযোগ লিখিয়েও কোনও লাভ হচ্ছে না। তাই শেষমেশ থানায় দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী, জানিয়েছেন লিখিত অভিযোগও।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই সমস্যার পাহাড়। মাঝে মধ্যেই নানারকম সমস্যার শিকার হন সেলিব্রেটিরা। রাতদিন ভাইরাল হচ্ছে তাঁদের একেকটা ছবি-ভিডিও। আর সেই কারণেই মাঝে মধ্যেই বিপাকে পড়ছেন তারকারা। বেশিরভাগ সময়, সিনেমা, সিরিয়ালের অভিনেতারা অভিযোগ জানান যে, তাঁদের নাম দিয়ে ভুয়ো প্রোফাইল খোলা হয়েছে ফেসবুক পাতায়। আর সেখানেই নানা অশ্লীল ছবি ট্যাগ বা পোস্ট করে ফাঁদে ফেলা হয় নেটিজেনদের। সেলিব্রেটিদের পরিচয় ব্যবহার করে ব্যবসা করছেন, প্রতারণা করছে এমন প্রমাণও মেলে প্রায়শই। এর আগে এরকম সোশ্যাল হেনস্থার শিকার হয়েছেন মধুমিতা সরকার থেকে ছোট পর্দার অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা-সহ অনেকেই। এ বার এই তালিকায় নাম জুড়ল অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরীর। এই মুহূর্তে তিনি অভিনয় করছেন ‘এক্কা দোক্কা’ সিরিয়ালে।

তাঁর নামে একের পর এক ভুয়ো প্রোফাইল তৈরি হয়েই চলেছে। খবরটি কানে আসতেই ইনস্টা গ্রামে পোস্ট করে ভয়ের কথা জানালেন অভিনেত্রী। পাশাপাশি একটি বেসরকারি সংবাদমাধ্যমকে অনিন্দিতা জানিয়েছেন, “আমি সত্যিই চিন্তিত। অনেকের কাছে উল্টোপাল্টা মেসেজ যাচ্ছে। নোংরা ভাষায় বিভিন্ন কথা লেখা হচ্ছে। আবার অনেককে লেখা হয়েছে যে, রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত। টাকা দিলে অভিনয়ে সুযোগ করে দেওয়া হবে। আর এই বিষয়টা কানে আসা মাত্রই আরও ভয় পেয়েছি।”

সাইবার সেলে অভিযোগ লিখিয়েও কোনও লাভ হচ্ছে না। তাই শেষমেশ থানায় দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী, জানিয়েছেন লিখিত অভিযোগও। শুটিংয়ের ব্যস্ততার মধ্যেই এ সব সমস্যা রীতিমতো কাবু করেছে অনিন্দিতাকে। কিছু দিন আগে অভিনেত্রী পল্লবী শর্মাও এরকম একটি অভিযোগ জানিয়েছিলেন। তাঁর ফেসবুকে একাধিক ছবি পোস্ট হয়েছিল।তবে তিনি অভিযোগ জানিয়েও কোনও লাভ পাননি। আপাততঃ অনিন্দিতাও খুঁজছেন এই একই সমস্যার সমাধান। তাই পুলিশের দ্বারস্থ হয়েছেন। খুব শীঘ্রই ওয়েবসিরিজে ডেবিউ করতে চলেছেন অনিন্দিতা। কয়েকদিন আগেই অসুস্থ হয়েছিলেন তিনি, পায়ে কাঁচ ফোটায় অস্ত্রোপচার হয় তাঁর, সুস্থ হতেই কাজে ফেরেন। 

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার