ভুটানের বৃষ্টিতে জলে ভাসছে আলিপুরদুয়ার, মৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ভুটান থেকে আসা জলোচ্ছ্বাসে আলিপুরদুয়ার(Alipurduar) ডুবে গিয়েছে। আর তাতেই মৃত্যু হয়েছে দু’ জনের। সিকিম ও ভূটান পাহাড়ে লাগাতার বৃষ্টির জের।তিস্তা ও জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা(Red Alert) জারি। পাশাপাশি এই দুই নদীর সংরক্ষিত এলাকায় অর্থাৎ শহরের দিকে হলুদ সতর্কতা(Yellow Alert) জারি করলো সেচ দফতর। এদিকে রাতভর বৃষ্টির দাপট চলল জলপাইগুড়ি জেলা জুড়ে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হয় সারা রাত। বৃহস্পতিবার সকাল থেকেই ঘন কালো মেঘে ঢাকা উত্তরবঙ্গের গোটা আকাশ। সকাল থেকেই অনবরত ঝিরিঝিরি বৃষ্টি। রাস্তাঘাট একেবারেই অনেকটা শুনশান বলা চলে।

যানবাহন চলাচলের অনেকটাই অসুবিধার সম্মুখীন। দিনের আলোতেও আলো জ্বালিয়ে চলছে গাড়ি। কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে জেলা আকাশ। তবে দিনভর যদি একই রকম পরিস্থিতি চলতে থাকে তাহলে হয়তো বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে জেলায়। জলপাইগুড়ি পুরসভার(Jalpaiguri Municipality) বেশ কিছু এলাকায় জল জমে গেছে। যাতায়াতে চরম দুর্ভোগ হচ্ছে বলে অভিযোগ করেন বাসিন্দারা।

এরই পাশাপাশি সদর ব্লকের বেশ কিছু গ্রাম্য এলাকায় বৃষ্টিতে জল জমে যাতায়াতের চরম দুর্ভোগ। মন্ডল গ্রাম পঞ্চায়েতের অধীন নবনী পাড়া এলাকায় রাস্তায় উপর দিয়ে জল বইছে। এলাকার বাসিন্দাদের দাবি, খুব শীঘ্রই সমস্যা সমাধান হোক। না হলে সারা বর্ষা ভুগতে হবে তাদের।একটানা বৃষ্টিতে বিপযর্স্ত জনজীবন। পাশাপাশি মুষলধারে বৃষ্টির কারণে জল বাড়ছে ডুয়ার্সের(Duyars) নদীগুলোর। ডুডুয়া, গিলান্ডি, আংরাভাসা,জলঢাকা,ডায়না সহ সমস্ত নদীর জল বেড়েছে।

ইতিমধ্যে বেশ কিছু নদী তীরবর্তী এলাকায় জল ঢুকে পড়েছে। যারফলে রীতিমতো আতঙ্কিত নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। পাশাপাশি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকভাবেই ভারী বৃষ্টি হলে বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়বে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। সূত্র মারফত জানা গেছে, ইতিমধ্যে বিভিন্ন স্কুলগুলোকে খোলা রাখার কথা বলা হয়েছে। যাতে বন্যার (Flood)কবলে পড়া মানুষজন পরিস্থিতির অবনতি হলে সেখানে আশ্রয় নিতে পারে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য