ফের অঘটন, সোয়াইতোলিনাকে হারিয়ে উইম্বলডন ফাইনালে ভন্দ্রোসোভা

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: চলতি উইম্বলডন অঘটনের আসর হয়ে দাঁড়িয়েছে। কোয়ার্টার ফাইনালে ওন্স জাবেউরের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন এলিনা রিবাকিনাকে। বিদায় নিয়েছিলেন শীর্ষ বাছাই ইগা শিয়নটেকও। আর বৃহস্পতিবার সেমিফাইনালে চেক প্রজাতন্ত্রের মার্কেটা ভন্দ্রোসোভার কাছে বিদায় নিতে হল উইম্বলডন খেতাব জেতার বড় দাবিদার ইউক্রেনের এলিনা সোয়াইতোলিনাকে। কার্যত প্রতিপক্ষের কাছে উড়ে গেলেন তিনি। ৬-৩, ৬-৩ গেমে ইউক্রেন কন্যাকে হারিয়ে ফাইনালে পৌঁছলেন চেক কন্যা।

এদিন সেমিফাইনালে শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেন ভন্দ্রোসোভা। বাঁ হাতি চেক কন্যার সার্ভিস আর শক্তিশালী ফোরহ্যান্ডে প্রথম থেকেই সমস্যায় পড়েন সোয়াইতোলিনা। প্রথম সেটেই তিন বার সোয়াইতোলিনার সার্ভিস ভাঙেন ভন্দ্রোসোভা। নিজের সার্ভিস ধরে না রাখতে পারায় শেষ পর্যন্ত ৩-৬ গেমে প্রথম সেট হাররেন ইউক্রেনের খেলোয়াড়। প্রথম সেটে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার পরে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন ভন্দ্রাসোভা।

দ্বিতীয় সেটের শুরু থেকে আরও আগ্রাসী হয়ে ওঠেন। পর পর সোয়াইতোলিনার দু’টি সার্ভিস ভাঙেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই হতাশ হয়ে পড়তে থাকেন সোয়াইতোলিনা। কিন্তু আচমকাই ঘুরে দাঁড়ান উইম্বলডন খেতাব জয়ের অন্যতমন দাবিদার। কিছুটা চাপ তৈরি করেছিলেন প্রতিপক্ষ ভন্দ্রোসোভার ওপরে। কিন্তু মাথা ঠাণ্ডা রেখেই খেলতে থাকেন চেক কন্যা। শেষ পর্যন্ত প্রথম সেটের মতো দ্বিতীয় সেটও  ৬-৩ গেমে জিতে ফাইনালে ওঠেন ক্রমতালিকায় ৪৩ নম্বরে থাকা  ভন্দ্রোসোভা।

 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের