নন্দীগ্রামে তৃণমূল করার অপরাধে মহিলাকে গাছে বেঁধে বেদম প্রহার দিল বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: নন্দীগ্রামের ভেকুটিয়া গ্ৰাম পঞ্চায়েতের মনুচকে তৃণমূল করার অপরাধে এক মহিলাকে গাছে বেঁধে অত্যাচার চালাল বিজেপি। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। এই ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছে ওই এলাকায়। ওই মহিলার অভিযোগ তার ৫০০০নগদ টাকা এবং দুটি মোবাইল ফোনও লুঠ করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা।

মহিলা অভিযোগ প্রায় তিনজন এসে তার ওপর শারীরিকভাবে অত্যাচার চালায় এবং তাকে বাড়ি থেকে টেনে বের করে পাশে একটি গাছে নিয়ে বেঁধে বেদম প্রহার করে। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় নন্দীগ্রামে একটি দলীয় বৈঠকে যোগ দিতে গেলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari) সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে তিনি ঘটনার কথা স্বীকার করেন এবং জানান যে বিজেপি কর্মীরা করেছে এই ঘটনা তাদের তিনি সতর্ক করেছেন। এর পরবর্তীকালে যদি এই ধরনের ঘটনা ঘটায় তাহলে গলা ধাক্কা দিয়ে দল থেকে বের করে দিয়ে তিনি আইনত ব্যবস্থা গ্রহণ করাবেন।

কিন্তু প্রশ্ন উঠছে এখানেই যে গোটা রাজ্যে বিরোধীরা যখন শাসক দল তাদের ওপর অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ আনছে ,সেখানে নন্দীগ্রামে বিজেপির কর্মীদের পক্ষ থেকে এই ধরনের বর্বর ঘটনা কি করে একজন মহিলার প্রতি ঘটানো হলো? রাজ্যে যখন ফ্যাক্ট ফাইন্ডিং টিম (Fact Finding Team)অর্থাৎ কেন্দ্রের প্রতিনিধি দল এসেছে সেই সময় নন্দীগ্রামে(Nandigram) বিজেপি কর্মীদের এই হেনো বর্বর আচরণ রীতিমত অস্বস্তিতে ফেলেছে বঙ্গ বিজেপি ব্রিগেডকে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের