লাগাতার অতি ভারী বর্ষণে উত্তরবঙ্গ বিপর্যস্ত, রেললাইনে জমছে জল

Share:

নিজস্ব প্রতিনিধি,জলপাইগুড়ি:উত্তরবঙ্গে ভারী বর্ষণের ফলে নিউ জলপাইগুড়ি স্টেশনে(Jalpaiguri Station) রেল লাইন জলমগ্ন হয়ে পড়ে।জল বাড়লে বন্ধ হতে পারে রেল পরিষেবা। পাহাড়ে লাগাতার ভারী বৃষ্টি হচ্ছে তাই চরম দুর্ভোগ বাসিন্দাদের।
জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের(Rajganj Block) শিকারপুর অঞ্চলের রাজমাতা বাড়ি গ্রামে রয়েছে রেলওয়ে আন্ডার পাস। প্রতি বছরের ন্যায় নিয়মিতভাবে এবারও বর্ষায় রাস্তা দিয়ে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে রাস্তা। যেন নদীতে পরিণত হয়েছে।

বহুবার রেলওয়ে আধিকারিককে লিখিত জানিয়েও কিন্তু এই রাস্তায় কোন কাজ করা হয়নি, নিকাশি ব্যবস্থা বলতে রয়েছে ছোট্ট একটু ড্রেন। কিন্তু এই রাস্তায় জল আসে বহুদূর থেকে নিকাশি ব্যবস্থা সংরক্ষণ না করলে এলাকা দিয়ে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। বেশ কিছু গ্রাম রয়েছে যে গ্রামের যোগাযোগ পর্যন্ত বন্ধ হয়ে যেতে চলেছে এই রাস্তার জন্য।

অন্যদিকে ,অতি ভারী বৃষ্টির জেরে জলপাইগুড়ি জেলার(Jalpaiguri District) রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসী কাটা অঞ্চল সহ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা জলমগ্ন। চরম দুর্ভোগে বাসিন্দারা। বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকে গেলে রান্না বন্ধ, সমস্যায় গ্রামের বাসিন্দারা। সন্ন্যাসী কাটা গ্রাম পঞ্চায়েতের অধীন ডাউক নদী সহ বেশ কিছু এলাকার নদীবাঁধ না থাকায় নদীর জল বেশ কিছু এলাকায় ঢুকে পরে। শুক্রবার রাতভর যদি অতি বর্ষণ হয় তাহলে শনিবার এইসব এলাকায় যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে তাতে নিশ্চিত গ্রামবাসীরা।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য