৯ মে’র হিংসা নিয়ে ইমরান খানকে জেরা যৌথ তদন্ত কমিটির

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: মে মাসের নয় তারিখে তাঁর গ্রেফতারির পরে লাহোরে সেনানিবাসে হামলা-সহ বিভিন্ন হিংসাত্মক ঘটনায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে জেরা করল যৌথ তদন্ত কমিটি। শুক্রবার লাহোর পুলিশের ডিআইজি কামরান আদিলের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা ৪৫ মিনিট ধরে জেরা করেন পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) চেয়ারম্যানকে। একাধিকবার সমন করা হলেও দিনই প্রথম যৌথ তদন্ত কমিটির মুখোমুখি হলেন ইমরান।

গত ৯ মে আল কাদির ট্রাস্ট মামলায় দুর্নীতির অভিযোগে ইসলামাবাদ আদালত চত্বর থেকে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করেছিল পাক রেঞ্জার্স ও ইসলামাবাদ পুলিশের যৌথ দল। ওই গ্রেফতারির পরেই জিন্না হাউস-সহ লাহোরের একাধিক জায়গায় ভাঙচুর চালায় ক্ষুব্ধ পিটিআই কর্মী-সমর্থকরা। সেনাবাহিনীর পদস্থ আধিকারিকদের বাংলোতেও আক্রমণ চালানো হয়। শুধু লাহোরেই রাওয়ালপিন্ডি, পেশোয়ার-সহ আরও একাধিক সেনানিবাসে চলে হামলা। ওই হামলার পিছনে জড়িত থাকার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে লাহোর, ইসলামাবাদ-সহ একাধিক জায়গায় ১০টি মামলা দায়ের করা হয়। গঠন করা হয় যৌথ তদন্ত কমিটি। ওই কমিটির পক্ষ থেকে জেরার জন্য একাধিকবার তলব করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রীকে।।

এদিন সকালেই লাহোর হাইকোর্টের পক্ষ থেকে ইমরানকে রক্ষাকবচ দেওয়া হয়। পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে জারি করা কোনও মামলাতেই কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না বলে জানিয়ে দেয় পুলিশ। সেই রক্ষাকবচ পাওয়ার পরে যৌথ তদন্ত কমিটির সামনে হাজিরা দেন ইমরান।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত