ভোটে ক্ষতিগ্রস্থ ২০৬টি স্কুল, ক্ষতিপূরণ দেবে নবান্ন

নির্বাচনে অশান্তির কারণে বিভিন্ন জেলায় অন্তত ২০৬টি স্কুলের আসবাবপত্রের ক্ষতি হয়েছে। এমনটাই রিপোর্ট এসেছে নবান্নে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে(Panchayat Election) অশান্তির কারণে বিভিন্ন জেলায় অন্তত ২০৬টি স্কুলের(Schools) আসবাবপত্রের(Furniture) ক্ষতি হয়েছে। এমনটাই রিপোর্ট এসেছে নবান্নে(Nabanna)। এরমধ্যে বেশির ভাগই প্রাথমিক এবং উচ্চপ্রাথমিক স্কুল। নবান্ন সূত্রের খবর ক্ষতিগ্রস্তের তালিকায় রয়েছে বেশ কয়েকটি কলেজও। গত ৮ জুলাই পঞ্চায়েত ভোটের দিন এই সব শিক্ষা প্রতিষ্ঠানে ভোটার বুথ করা হয়েছিল। মারামারি, গোলমালের কারণে ওইসব বুথে ভাঙচুর চলে তাতেই টেবিল, চেয়ার, ফ্যান-সহ বিভিন্ন আসবাবপত্রের ক্ষতি হয়। এর জন্য এখনও বেশ কিছু স্কুলে পঠনপাঠন বন্ধ রয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মুর্শিদাবাদ জেলায়। এছাড়াও উত্তর দিনাজপুর, কোচবিহার ও মালদা জেলাতেও স্কুলের ক্ষতির পরিমান বেশি। মোট ক্ষতির পরিমাণ প্রায় ৩৭ লক্ষ টাকা। নবান্নের নির্দেশ, অবিলম্বে ওই সব স্কুলে আসবাবপত্র মেরামত করতে হবে। জেলাশাসকদের হাতে যে তহবিল রয়েছে, তার থেকেই ওই মেরামতির জন্য টাকা খরচ করার কথা বলা হয়েছে।

স্কুলের সম্পত্তিহানি নিয়ে সম্প্রতি কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, অবিলম্বে রাজ্য সরকারকে ওই সব স্কুলের আসবাবপত্র মেরামত করতে হবে। এর পরেই নড়ে চড়ে বসে শিক্ষা দফতর। গত ১৩ জুলাই শিক্ষা দফতর বিভিন্ন জেলার ADM(Education)- দের নির্দেশ দেয়, অবিলম্বে যে সব স্কুলের সম্পত্তির ক্ষতি হয়েছে, তার বিস্তারিত তথ্য এবং তালিকা পেশ করে নবান্নে পাঠাতে হবে। বিভিন্ন জেলা থেকে যে রিপোর্ট এসেছে, তাতেই জানা গিয়েছে, অন্তত ২০৬ স্কুলের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরেই নবান্ন থেকে নির্দেশ গিয়েছে চলতি মাসের মধ্যেই ওই ক্ষতি পুষিয়ে দিতে হবে নতুন আসবাব কিনে দিয়ে। এতদিন এই ধরনের ক্ষতির স্কুল কর্তৃপক্ষকেই বহণ করতে হতো। কিন্তু এবার আদালতের নির্দেশে নতুন আসবাব পাচ্ছে স্কুলগুলি।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী