হানি সিং-কে স্বার্থপর বলে অভিহিত করলেন বাদশা, কেন এত রাগ তাঁর?

আমি ২০০৬ সাল থেকে মাফিয়া মুন্দিরের সঙ্গে যুক্ত ছিলাম এবং ২০০৯ সাল নাগাদ, আমার বাবা-মা আমাকে নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গায়কে গায়কে সংঘর্ষ। দুজনেই বলিউডের শীর্ষমানের র‌্যাপার-গায়ক। একজন বাদশা এবং অন্যজন ইয়ো ইয়ো হানি সিং। সম্প্রতি বাদশা তাঁর ব্যান্ড মাফিয়া মুন্দির সম্পর্কে মুখ খুললেন, যার মধ্যে ছিলেন রাফতার, ইক্কা এবং লিল’ গোলু৷ যেখানে তিনি হানি সিং-এর বিষয়েও কিছু বিস্ফোরক কথা বললেন। আর তাঁরাই তাঁর ব্যান্ডের অসফলতার কারণ। বিশেষত, হানির আত্মকেন্দ্রিক হয়ে ওঠা এবং ব্যক্তিগত কর্মজীবনের দিকে মনোনিবেশ করা এবং ব্যান্ডের অন্যান্য সদস্যদের অবহেলা করা সবারই ব্যান্ডের পতনের মূল কারণ।

রাজ শামানির পডকাস্টে, বাদশা তাঁর ব্যান্ড মাফিয়া মুন্দির সম্পর্কে বললেন, “মাফিয়া মুন্দিরের সদস্য হিসেবে প্রথমে আমি এবং হানি ছিলাম। ২০০৯ সালে, আমার এবং হানির মধ্যে সংঘর্ষ শুরু হয়। আমি হানির সঙ্গে অনেকবার যোগাযোগের চেষ্টা করেছি, সে আমার কল এড়িয়ে হয়েছে। কিন্তু যতক্ষণ না আমরা মাফিয়া মুন্দিরে ছিলাম, ততক্ষণ আমাদের দেখা হয়নি। শেষ পর্যন্ত হানি সিং এতটাই আত্মকেন্দ্রিক হয়ে ওঠেন, যে তখন সে তাঁর কর্মজীবন ছাড়া আর কিছুতেই মনোযোগ দেয়নি। আমরা গান করেছি কিন্তু সেগুলো রিলিজ হয়নি। হানি শুধু নিজের ক্যারিয়ারে মনোনিবেশ করছিলেন। আমি ২০০৬ সাল থেকে মাফিয়া মুন্দিরের সঙ্গে যুক্ত ছিলাম এবং ২০০৯ সাল নাগাদ, আমার বাবা-মা আমাকে নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। ২০১১ সালে, হানির সঙ্গে আমার প্রথম গান বের হয়েছিল- ‘গেট আপ জওয়ান আমি’। আমরাও অনেক গান তৈরি করছি। আমরা সবকিছু পেছনে ফেলে এগিয়ে এসেছি। কিন্তু মাঝপথে হানি ছেড়ে চলে যায়। তোমার (হানি) এতটা আত্মকেন্দ্রিক হওয়া উচিত নি। একদিকে, তুমি (হানি সিং) আমাদের ভাই বলছো, কিন্তু অন্যদিকে, তুমি আমাদের সংগ্রামকে স্বীকার করতেও ব্যর্থ হয়েছো।”

একবার হানি সিংও বাদশার সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ হিসেবে বলেন যে, “আমরা একসঙ্গে অনেক কাজ করেছি। আমি একজন সঙ্গীত প্রযোজক হিসাবে প্রথম অ্যালবামে কাজ করছিলাম, যা শেষও হয়নি কিন্তু আমরা কখনই বন্ধু ছিলাম না। আমরা এখন একসঙ্গে কাজ করি না এবং দেখা করার সময়ও পাই না।” ব্যান্ডটি অবশেষে ২০১২ সালে ভেঙে যায়।

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, ৭২ দিনে মৃত্যু ৫৫৫ শিশুর

6000mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে সহ বাজারে হাজির HMD Vibe2  5G স্মার্টফোন

নতুন বাইক কিনবেন? ১ জুনের আগে সিদ্ধান্ত নিন, নইলে গ্যাঁট থেকে বাড়তি কড়ি খসবে

লালবাজারে মুখ্যমন্ত্রী, শহরের আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পাক অধিকৃত কাশ্মীরে কবর দেওয়া হল পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজাকে

বার্নপুরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ সিপিএম কার্যালয়

অন্ডালে নির্জনস্থানে নাবালিকাকে ধর্ষণের অপরাধে গ্রেফতার ২যুবক