জঙ্গলমহলের একাধিক গ্রামে পুলিশের রুট মার্চ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম:রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তাল।তখন নির্বাচন পরবর্তী সময়ে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করতে তৎপরতা দেখা গেল বেলিয়াবেড়া পুলিশ প্রশাসনের‌। বেলিয়াবেড়া থানার(Beliabera P.S.) পুলিশের উদ্যেগে এলাকায় এলাকায় চলছে নজরদারি,রুট মার্চ। রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

সেই মতো সোমবার বেলিয়াবেড়া থানা এলাকার অপেক্ষাকৃত উত্তেজনা প্রবন এলাকা বলে পরিচিত চোরচিতা,নোটা,ভামাল সহ একাধিক গ্রামে হল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। পাশাপাশি নয়াগ্ৰাম থানার বড়খাঁকড়ি,গোখুরপাল,মুড়াকাটি সহ একাধিক এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর চলে রুট মার্চ। এছাড়াও গোপীবল্লবপুর থানার(Gopiballavpur P.S.) শাশড়া, আসনবনী,তালপাদা,সংড়ো সহ একাধিক এলাকায় পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীরা রুট মার্চ চালায়।

এদিন কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ এর পাশাপাশি প্রতিটি থানার পুলিশ আধিকারিকরা এলাকার সাধারণ মানুষকে ভোট পরবর্তী শান্তি শৃঙ্খলা রক্ষার আবেদন করেন। পরামর্শ দেন কোনো প্রকার প্ররোচনায় যেন না পা দেন। সেই সঙ্গে তিনি ওই এলাকার গ্রামবাসীদের বলেন আপনাদের কোথাও কোনো সমস্যা হলে আপনারা পুলিশকে ফোন করে জানাবেন। পুলিশ আপনাদের পাশে রয়েছে আপনারা ভয় পাবেন না। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকার সর্বস্তরের মানুষকে শান্তির শৃঙ্খলা বজায় রাখার জন্য আবেদন জানানো হয়।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য