গুপ্তচরবৃত্তিতে ব্যবহার, রাশিয়ায় আই ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

Share:

নিজস্ব প্রতিনিধি, মস্কো: মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যাপলের আই ফোন-সহ অন্য পণ্যের ব্যবহারে নিষেধাজ্ঞার খাঁড়া নামিয়ে আনল রাশিয়া। সোমবার থেকেই রুশ আধিকারিক ও কর্মচারিদের আই ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থার নজরদারি থেকে বাঁচতেই এদমন সিদ্ধান্ত নেওয়া  বলে রাশিয়ার ফেডারেল সিকিওরিটি সার্ভিসের এক আধিকারিক জানিয়েছেন।  

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকেই মস্কোর সঙ্গে ওয়াশিংটনের ঠাণ্ডা লড়াই শুরু হয়েছে। একাধিক রুশ সংস্থা ও ব্যাক্তির ওপরে মার্কিন নিষেধাজ্ঞার বদলা হিসেবে মার্কিন সংস্থাগুলিকে দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ক্রেমলিন। পাশাপাশি চলতি বছরের মার্চেই দেশের সাধারণ মানুষকে আই ফোন ছুড়ে ফেলে দিয়ে দেশীয় সংস্থার ফোন ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছিল ক্রেমলিন। আর এবার সরাসরি আই ফোন-সহ অ্যাপলের পণ্য ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রাশিয়ার ফেডারেল সিকিওরিটি সার্ভিসের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করে বলা হয়েছে, সোমবার থেকে ব্যবসায়িক কর্মকাণ্ডে আর আই ফোন, আইপডস ব্যবহার করা যাবে না। মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি আই ফোন দেশের নিরাপত্তার জন্য নিরাপদ নয় মনে করেই নিষেধাজ্ঞার খাঁড়া নামিয়ে আনা হয়েছে। রাশিয়ার নিরাপত্তা ও গোয়েন্দা পরিষেবা বিশেষজ্ঞ আন্দ্রে সোলদাটভ এ বিষয়ে বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র গুপ্তচরবৃত্তির জন্য আই ফোন ও অ্যাপল সরঞ্জাম ব্যবহার করতে পারে। ফেডারেল সিকিউরিটি সার্ভিস দীর্ঘদিন ধরে আইফোন ব্যবহারের বিষয়ে উদ্বেগ জানিয়ে আসছে। কিন্তু প্রশাসনের কর্মকর্তারা আইফোন পছন্দ করায় তা আগে নিষিদ্ধ করা সম্ভব হয়নি।’ 

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার