বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি সংক্রান্ত মামলার চূড়ান্ত শুনানি ৭ অগস্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গুজরাত দাঙ্গায় গণধর্ষণের শিকার বিলকিস বানোর ধর্ষকদের মুক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া সব মামলার চূড়ান্ত শুনানি হবে আগামী ৭ অগস্ট। সোমবার এ কথা জানিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগারত্না ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ। ওই দিন মামলায় সংশ্লিষ্ট সব পক্ষকে লিখিত বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

২০০২ সালে গোধরা দাঙ্গার সময়ে গেরুয়া শিবিরের গুণ্ডাদের   গণধর্ষণের শিকার হয়েছিলেন বিলকিস বানো। এমনকি তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্যকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। ঘটনায় অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়েছিল। কিন্তু গত বছরের ১৫ অগস্ট স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ১১ ধর্ষককে মুক্তি দেয় বিজেপি শাসিত গুজরাত সরকার। ওই সিদ্ধান্ত ঘিরে গোটা দেশে নিন্দার ঝড় বয়ে যায়। গুজরাত সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিলেন বিলকিস বানো সহ একাধিক সমাজকর্মী।

মামলার শুনানিতে গত ৯ মে মুক্তি পাওয়া ধর্ষকদের নোটিশ পাঠানোর নির্দেশ দেন বিচারপতিরা। এমনকি যাতে ধর্ষকরা শীর্ষ আদালতের নোটিশ সম্পর্কে জানতে পারেন তার জন্য সংবাদপত্রেও বিজ্ঞাপন দেওয়ার নির্দেশ দেওয়া হয়। যে তিন বিচারপতিরা বেঞ্চে মামলার শুনানি চলছিল তার মধ্যে অন্যতম বিচারপতি কে এম যোশেফ অবসর নিয়েছেন। ফলে বিচারপতি বি ভি নাগরত্নার নেতৃত্বে নয়া বেঞ্চ গঠন করা হয়েছে। এদিন মামলার শুনানিতে বিচারপতিরা জানান, আগামী ৭ অগস্ট মামলার চূড়ান্ত শুনানি হবে।

আজকের রাশিফল: পরিবারের সঙ্গে সময় কাটান, মানসিক চাপ দূর হবে…

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS