ব্রিজভূষণ সিংকে বাঁচানোর চেষ্টা করছে তদন্ত কমিটি, অভিযোগ কুস্তিগিরদের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জাতীয় কুস্তি ফেডারেশনের বিদায়ী সভাপতি তথা যৌন হেনস্তায় অভিযুক্ত বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংকে বাঁচানোর চেষ্টা করছে ক্রীড়া মন্ত্রকের গঠিত তদন্ত কমিটি। এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন আন্দোলনকারী কুস্তিগিররা। একই সঙ্গে তদন্ত কমিটির রিপোর্টকে একপেশে ও পক্ষপাতমূলক বলেও আখ্যা দিয়েছেন তাঁরা।

জাতীয় কুস্তি ফেডারেশনের বিদায়ী সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংযের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে আন্দোলনে নেমেছেন সাক্ষী মালিক, বিনেশ ফোগত, বজরং পুনিয়ারা। ওই আন্দোলন গোটা দেশেই শোরগোল ফেলে দিয়েছিল। চাপে পড়ে শেষ পর্যন্ত বিজেপি ঘনিষ্ঠ বক্সার মেরি কমের নেতৃত্বে ছয় সদস্যের এক তদন্তকারী দল গঠন করে ক্রীড়া মন্ত্রক। ইতিমধ্যেই কমিটির পক্ষ থেকে মন্ত্রকের কাছে রিপোর্ট পেশ করা হয়েছে। যদিও ওই রিপোর্ট প্রকাশ্যে আনেনি মোদি সরকার। কিন্তু তদন্ত কমিটির তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারী কুস্তিগিররা।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক কুস্তিগির জানিয়েছেন, ব্রিজভূষণের বিরুদ্ধে বয়ান দেওয়ার সময়ে ভিডিও রেকর্ডিং বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনকি যে বয়ান দেওয়া হয়েছিল তার সফট কপি অর্থা‍ৎ ভিডিওগ্রাফি চাওয়া সত্বেও তদন্ত কমিটি তা দিতে রাজি হয়নি। আর এক কুস্তিগির জানিয়েছেন, তাঁর সম্মতি না নিয়েই কুস্তি ফেডারেশনের যৌন হেনস্তা সংক্রান্ত কমিটিকে তাঁর নাম রাখা হয়েছে এবং কোনও বৈঠকে ডাকা হয়নি। উল্লেখ্য, আজ মঙ্গলবারই দিল্লি পুলিঅশের দাখিল করা চার্জশিটের প্রেক্ষিতে ব্রিজভূষণ শরণ সিং ও তাঁর স্যাঙাত বিনোদ তোমরের দিল্লির এক আদালতে সশরীরে হাজিরা দেওয়ার কথা রয়েছে।

 

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক