ধীরে ধীরে বাংলায় খ্যাতি বাড়ছে রেডিও ঋদ্ধির

তিনি রেডিও ঋদ্ধির মধ্যে সত্যজিত রায়ের ইমেজারি দেখছেন। ছোট্ট ছোট্ট অনুষ্ঠান। ছোট্ট ছোট্ট দৃশ্যপট তৈরি করছে। সমঝদার শ্রোতা আছে। বলছেন সুশান্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি:  মাত্র আড়াই বছরের মধ্যে বাংলাকে বিশ্বজোড়া খ্যাতি এনে দিয়েছে রেডিও ঋদ্ধি। প্রতিমাসে অনলাইন এই রেডিওটি বাজছে প্রায় ৩০,০০০ মিনিট। বাঙ্গালির এই রেডিও শুনছেন কারা? শুনছেন দেশ বিদেশের শ্রোতারা । বাঙালি রেডিও শোনে না কে বলল? আর্থিক দিক থেকে অনলাইন রেডিও হয়ত দুর্বল মাধ্যম । সেই অর্থে বিজ্ঞাপনদাতারা এগিয়ে আসেন না। তবু লড়াই ছাড়তে নারাজ কলকাতার ভবানিপুরের বাসিন্দা রেডিও ঋদ্ধির কর্ণধার সুশান্ত চন্দ্র। তিনি রেডিও ঋদ্ধির মধ্যে সত্যজিত রায়ের ইমেজারি দেখছেন। ছোট্ট ছোট্ট অনুষ্ঠান। ছোট্ট ছোট্ট দৃশ্যপট তৈরি করছে। সমঝদার শ্রোতা আছে। বলছেন সুশান্ত। কোন চটুল অনুষ্ঠান বাজেনা। এটা সেলফ ফাণ্ডেড রেডিও। দেশি-বিদেশী কোন অনুদান এখনও নেই তবু সাহানা দেবী থেকে শুরু করে কবির সুমন, অন্বেষা দত্ত চক্রবর্তী থেকে শুরু করে তপন বসুর অনুষ্ঠান-সবার কাজই বেজে চলেছে রেডিও ঋদ্ধিতে।

রবীন্দ্র নজরুল সংস্কৃতি কে দেশের বৃত্তের বাইরে তুলে ধরার জন্য নিত্য পরিশ্রম করে চলেছে বাংলার রেডিও ঋদ্ধির মতো সংস্থা। সরকার উৎসাহ দেবেনা? সূচনা ৯ অক্টোবর ২০২০, ঘোর অতিমারিতে। মিউজিক থেরাপি ম্যাজিকের মতো কাজ করে-এই ভাবনায় রেডিও ঋদ্ধির যাত্রা শুরু। সম্প্রতি রেডিও ঋদ্ধির পাশে এসে দাঁড়িয়েছেন গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী মিউজিক কম্পোজার রিকি কেজ। তার সৃষ্টি ঝংকৃত হচ্ছে রেডিও ঋদ্ধিতে। নতুন প্রতিভাদের গান বাজছে। এদের মধ্যে রয়েছেন সঞ্চারী গোস্বামী, প্রিয়াঙ্কা বন্দোপাধ্যায়, সৌমি দাস দত্ত চৌধুরী প্রমুখ। কি রবীন্দ্রসংগীত, কি আধুনিক গানে তাঁরা দেশ বিদেশ মাতিয়ে দিচ্ছেন। রেডিও জকি হিসেবে উঠে আসছে শম্পা, মালা, সুদীক্ষা রায়। রেডিও ঋদ্ধির কর্ণধার সুশান্ত চন্দ্র জানালেন ,গত দেড় বছরে রেডিও ঋদ্ধি আন্টার্কটিকা বাদে সব কটি মহাদেশেই বন্দিত হয়েছে।

বিন্দু বিন্দু শ্রোতার সমন্বয়ে গঠিত হতে চলেছে মহা সিন্ধু।গত তিন মাসে ভারতবর্ষ রেডিও ঋদ্ধি শুনেছে প্রায় ৬০০০০ মিনিট। নাইজেরিয়া ৬৫৯৭ মিনিট ।বারমুডা ৩৩২৭ মিনিট। উত্তর আমেরিকার হণ্ডরাস ২৯০৭ মিনিট। বেলজিয়াম ১৩৫০ মিনিট ।কানাডা ২৫০০ মিনিট। ইয়েমেন-এর সানা ৯৪২১ মিনিট। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর পোর্ট অফ স্পেন ১২৬৫১ মিনিট। ফিনল্যান্ড ৪৪২৫ মিনিট। ফারো দ্বীপপুঞ্জ ৪০০৯ মিনিট। মরিশাস ২৭০০ মিনিট। আমেরিকা যুক্তরাষ্ট্র ২১৫৬৩ মিনিট। থাইল্যান্ডের ব্যাংকক ১২৪৪৩ মিনিট। কেম্যান দ্বীপপুঞ্জ ১০৭৭৬ মিনিট। এস্তনিয়া ৭৩৮৬ মিনিট। উরুগুয়ে ৭৩৫ মিনিট। মার্তিনিক ১১২১৭ মিনিট। লিথুয়ানিয়ার ভিনিয়াস শহর ১৬৭৩১ মিনিট। এছাড়াও রয়েছে ফ্রান্স, চীন, হংকং আইল অব ম্যান, সিঙ্গাপুর, সৌদি আরব, দুবাই, কুয়েত, ওমান, সুইজারল্যান্ড, রিপাবলিক অফ মলদোভা, জাপান, জিম্বাবোয়ে, মালদ্বীপ, ভিয়েতনাম ও আরও অচেনা অজানা দ্বীপপুঞ্জের শ্রোতারা।সবমিলিয়ে লাখ দুয়েকের ওপর মানুষ সূচনা থেকে রেডিও ঋদ্ধি শুনছেন, ভালোবাসছেন। সবার প্রিয় গুগল প্লে স্টোর তো আছেই।

স্মার্টফোনের গুগল প্লে স্টোর থেকে অতি সহজেই ইনস্টল করা যায় রেডিও ঋদ্ধি। তাছাড়া গুগল সহ যেকোনো ব্রাউজারে RADIO RRIDDHI +ZENO FM”-লিখলেই রেডিও ঋদ্ধি খুলে যাবে  ZENO নিউইয়র্কের স্বনামধন্য FM সংস্থা l গুগল প্লে স্টোর থেকে অতি সহজেই ইনস্টল করা যায় রেডিও ঋদ্ধি। খুবই হালকা এই অ্যাপ। মাত্র 6.7 MB জায়গা নেয় এই অ্যাপটি, এই অনলাইন রেডিওটি। ফোন ভারী হয়ে যাবার ভয় নেই। দেশ বিদেশের প্রচুর মানুষ একটানা চার ঘন্টারও বেশি সময় ধরে আমেরিকার বস্টন থেকে সম্প্রচারিত এই রেডিওটি শুনছেন ।কর্ণধার সুশান্ত চন্দ্রর বিশ্বাস আরও বেশিসংখ্যক শ্রোতার সমর্থন পাবে রেডিও ঋদ্ধি যদি বহুজাতিক এবং ক্ষুদ্র স্পনসররা এগিয়ে আসেন। মনে হয় সেটা শুধু সময়ের অপেক্ষা। দেজ পাবলিশিংয়ের পক্ষে অপু দে, দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া ও তার সহধর্মিণী সহেলী বড়ুয়া সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন রেডিও ঋদ্ধিতে।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্রবধূ মিত্রা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকারও প্রচারিত হয়েছে রেডিও ঋদ্ধিতে।দিন রাত প্রচারিত হচ্ছে ভাবনা রেকর্ডসের গান, বিশ্ব রায়ের সৌজন্যে। পাশে রয়েছেন ঊষা উথুপ, মুনমুন সেন, মুনমুন ঘোষ, ডোনা গাঙ্গুলি ,রজতাভ দত্ত, সুদেব দে, সৈকত মিত্র, পাওলি দাম, রূপম ইসলাম, অভিজিৎ দাশগুপ্ত, দেবাশিস বসু, মধুমিতা বসু, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা দত্ত, জয়ন্ত ঘোষাল, অনিকেত চট্টোপাধ্যায়, রাঘব চট্টোপাধ্যায়, হৈমন্তী শুক্লা, ইন্দ্রাণী সেন, পাপিয়া অধিকারী, নীপবীথি ঘোষ, রাজেশ শর্মা, সুব্রত দত্ত, বিক্রম ঘোষ, সাহানা বক্সী, শাশ্বতী গুহঠাকুরতা, চৈতালি দাশগুপ্ত, রাজনৈতিক চরিত্র সুব্রত বক্সী ,অসীম দাশগুপ্ত ,অসীম কুমার বসু (বাবাই) এবং মিডিয়া ব্যক্তিত্ব স্নেহাশিস সুর। পূজো আসছে। নতুন সাজে সাজছে রেডিও ঋদ্ধি। আপনাদের ঘরে বাইরের যেকোনো ধরণের রেডিও উপযোগী অনুষ্ঠান পাঠাতে পারেন +91 98303 64429 এই নম্বরে।

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার