প্রিয়াঙ্কা সবথেকে ধনী অভিনেত্রী, কিন্তু উচ্চ কর প্রদানকারী অন্য কেউ, কে তিনি?

দীপিকা পাড়ুকোন ২০১৬-২০১৭ আর্থিক বছরে ১০ কোটি টাকা কর দিয়েছেন। তারপর থেকে, দীপিকা পাড়ুকোন ভারতের সর্বোচ্চ কর প্রদানকারী অভিনেত্রী হিসাবে স্বীকৃত অর্জন করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড সেলিব্রেটিদের মধ্যে প্রথম সারির তারকারা মোটামুটি সবাই উচ্চ পারিশ্রমিক প্রাপ্ত। বার্ষিক ক্ষেত্রে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন তাঁরা। অভিনেতারা তো আছেনই, সঙ্গে অভিনেত্রীরাও বাদ যান না। নায়কদের মতো মোটা অঙ্কের পারিশ্রমিক নাহলেও, তাঁদের আয় কিন্তু কম নয়। সেই কারণে সেলিব্রিটিদের উচ্চ কর বন্ধনীর আওতায় আসতে হয়। সেটাই স্বাভাবিক। আমরা জানি, বলিউডে উচ্চ করদাতা হলেন সুপারস্টার অক্ষয় কুমার, তার পরেই শাহরুখ খান, সলমনের নাম। এছাড়াও দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতেও সর্বোচ্চ করদাতা হলেন মেগাস্টার রজনীকান্ত। কিন্তু নায়ক তো গেল, বলিউডের সর্বোচ্চ কর প্রদান করেন। এমন অভিনেত্রী কারা আছেন।

বলিউডের প্রথম সারির নায়িকাদের তালিকায় এই মুহূর্তে নাম রয়েছে, আলিয়া ভাট, করিনা কাপুর, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ এবং প্রিয়াঙ্কা চোপড়া। যদিও এই মুহূর্তে প্রিয়াঙ্কা হলিউডেই তাঁর পসার বিস্তার করেছেন। তবুও বলিউডের প্রথম সারির অভিনেত্রীই বলা চলে তাঁকে। তাঁদের প্রত্যেকেরই সম্পত্তির পরিমাণ আকাশছোঁয়া। কিন্তু তাঁদের মধ্যে উচ্চ কর কে দেন? বিপুল আয় উপার্জনকারী হিসাবে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সবার প্রথমে রয়েছেন। একটি জনপ্রিয় হিন্দি মিডিয়া রিপোর্ট অনুসারে, দীপিকাই সবথেকে বেশি কর প্রদান করেন।

দীপিকা পাড়ুকোন ২০১৬-২০১৭ আর্থিক বছরে ১০ কোটি টাকা কর দিয়েছেন। তারপর থেকে, দীপিকা পাড়ুকোন ভারতের সর্বোচ্চ কর প্রদানকারী অভিনেত্রী হিসাবে স্বীকৃত অর্জন করেছে। তিনি তাঁর বর্ধিত আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই কর প্রদান করছেন। বলিউডের সবচেয়ে বেশি কর প্রদানকারী অভিনেত্রী হিসেবে আয়কর বিভাগের নজরে প্রথমেই নাম দীপিকার। দীপিকার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা। তিনি ভারতের দ্বিতীয় ধনী মহিলা সেলিব্রিটি ইতিমধ্যে স্থানার্জন করে নিয়েছেন। আর প্রিয়াঙ্কা চোপড়া ৬২০ কোটি সম্পদের মালিক হয়ে তালিকার শীর্ষে রয়েছেন এবং দীপিকা পাড়ুকোনের তাঁর পরে। এমনকী দীপিকা নিয়মিত কর প্রদান করেন। আলিয়া ভাট এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। তিনি বছরে ৫-৬ কোটি টাকা কর প্রদান করেন। বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা হিসেবে তালিকার শীর্ষে রয়েছে অক্ষয় কুমার। তিনি বছরে ২৫ কোটি টাকারও বেশি কর প্রদান করেন।

সোনা পাপ্পুর মামলায় শান্তনু সিন্‌হার পরিবারের সদস্যদের তলব করল ED

বয়স মাত্র ৭ মাস, কেমন দেখতে হয়েছে ভিকি-ক্যাটরিনার পুত্র বিহান? খোলসা করলেন দাদু

রাইস কুকার না প্রেসার কুকার? রান্নার কাজে কোনটি এগিয়ে, জানালেন বিশেষজ্ঞরা

বাঙালির চিরন্তন স্বাদের অনন্য রেসিপি, সহজেই বানিয়ে নিন দই মাছ

সতীর্থদের সঙ্গে নিয়ে বিশ্বকাপ শিবিরে কেক কেটে জন্মদিন পালন করলেন মেসি

কঙ্গোর বিরুদ্ধে ১-০ গোলে জিতে নকআউটে কলম্বিয়া, চাপে পড়ল পর্তুগাল

জমি-বাড়ি হাতানোর অভিযোগ অতীন ঘোষের বিরুদ্ধে, দায়ের FIR

‘লাভ অ্যান্ড ওয়ার’-এর সেটে শ্রমিকের মৃত্যু, সঞ্জয়ের বিরুদ্ধে FIR-এর দাবি জানাল AICWA

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

বিশ্বকাপের মাঝে মা’কে হারালেন ফ্রান্সের কোচ দেশম, খেলা ছেড়ে ফিরছেন দেশে

শুভেন্দুর নির্দেশের পরেই আট বছর আগে বাম কর্মী খুনে ১০ অভিযুক্ত গ্রেফতার

জোর ধাক্কা পলাতক নীরব মোদির, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১০০ কোটির ঋণ মেটানোর নির্দেশ