অপু বিশ্বাস এখনও শাকিবের বৈধ স্ত্রী, ঘটনা প্রকাশ্যে আসতেই জল্পনা তুঙ্গে

এই পোস্টের পরেই নতুন জল্পনা-কল্পনায় মেতেছে শাকিব-অপুর ভক্তরা। এখন শুধু ভক্তদের মনে একটাই প্রশ্ন উঠছে অপু যদি শাকিবের বৈধ স্ত্রী হয় তাহলে বুবলির সঙ্গে শাকিবের বিয়ে হল কি করে?

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ সুপারস্টার শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই তুলকালাম চলে সংবাদ মাধ্যমে। কি করছেন তিনি, কার সঙ্গে সম্পর্কে আছেন সবটাই জানতে উৎসুক ভক্তরা। ব্যক্তি গত জীবনে তিনি দুবার বিয়ে করেছেন তিনি, তাও আবার গোপণে। এমনকি সন্তানের বাবা হয়েছেন সেটাও গোপণে। ২০১৮ সালে নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের ১৯৫ দিনের মাথায় ঢাকাই ইন্ডাস্ট্রির আরও এক জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী কে বিয়ে করেন শাকিব খান। সেই ঘরেও তাঁর একটি ছেলে। কিন্তু বুবলীর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই, একথা আগেই জানিয়েছেন শাকিব খান। কিন্তু বুবলীর সঙ্গে কোনও আইনত বিচ্ছেদ হয়নি শাকিব খানের। এখন আবার নতুন করে জল্পনা বাড়াচ্ছে, আবার হয়তো এক হতে চলেছেন অপু বিশ্বাস ও শাকিব খান। এই নিয়েই সংবাদ পত্রে বিস্তর আলোচনা। এমনকী যুক্তরাষ্ট্রে গিয়ে অপু ও শাকিবের একসঙ্গে ঘোরার ভিডিও ইতিমধ্যেই ফাঁস হয় সামাজিক মাধ্যমে। এই জল্পনার মাঝেই ভেসে আসছে আরও একটি খবর।

গত ১৬ জুলাই ফেসবুকে নিজ প্রোফাইলে মামুনুজ্জামান মামুন একটি স্ট্যাটাসে দাবী করেন যে, ‘বাংলাদেশে দুদিন ধরে শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে বিশাল কাণ্ড শুরু হয়ে গেছে।আমেরিকাতে জয়, অপু দিদি, আমিসহ আমরা একসঙ্গেই তো এসেছি। অপু বিশ্বাস দিদি শাকিব ভাইর নয় বছরের সংসার ছিল। শাকিবের পরিবার এখনও তাঁদের বউমা হিসেবে অপু বিশ্বাসকেই মানে, নাতি হিসেবে জয়কে মানে। এর বাইরে তারা কিছু মানতে নারাজ। আর এখন একজন মানুষ লোক দেখানো মায়া কান্না জুড়ে দিয়েছে। সে কি কখনো এক ঘণ্টার জন্য শাকিব ভাইর বাসায় তার বাবা-মার সঙ্গে সংসার করছে? অপু বিশ্বাস এখনো তাঁর বৈধ স্ত্রী, আর এখনো সারাদেশের মানুষ চায় তাঁরা রাগ-অভিমান ভুলে এক হয়ে যাক। অপু বিশ্বাসের কাবিন নামা জমির দলিলের মতো সিন্দুকে আটকানো রয়েছে। অপু বিশ্বাস এখনো শাকিব ভাইর বৈধ বউ।’

এই পোস্টের পরেই নতুন জল্পনা-কল্পনায় মেতেছে শাকিব-অপুর ভক্তরা। এখন শুধু ভক্তদের মনে একটাই প্রশ্ন উঠছে অপু যদি শাকিবের বৈধ স্ত্রী হয় তাহলে বুবলির সঙ্গে শাকিবের বিয়ে হল কি করে? কিন্তু প্রিয়তমার পরিচালক বলছেন, বাবা-মা হিসেবে যদি তাঁরা একসঙ্গে ঘোরাফেরা করতে চান তাহলে এটা কোন ক্ষতি নয়। উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেছিলেন শাকিব-অপু। এরপর তাঁদের পুত্রসন্তান জয়ের জন্ম হয়। বিষয়টি প্রকাশ্যে আনার পরেই বিচ্ছেদ হয়ে যায় শাকিব-অপুর।

অবৈধ ভাবে ভারতে বসবাসের অভিযোগে উত্তরপ্রদেশের আলিগড় থেকে গ্রেফতার ১২

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭৫৫ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর