ফাঁসিদেওয়াতে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই কিশোর

Share:

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি: নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই কিশোর। NDRF-এর সাহায্যে ২৪ ঘন্টা পর উদ্ধার হল দেহ। জানা গিয়েছে, রবিবার দুপুরে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের(Fasidewoa Block) তেলেঙ্গানামুনি গ্রামের কয়েকজন কিশোর স্নান করতে নামে বুড়ি বালাশন নদীতে। সাঁতার কাটার জন্য নদীতে নামতেই তাদের মধ্যে দুজন তলিয়ে যায় গভীর জলে। খোঁজাখুঁজির পরেও তাদের হদিস না মেলায় খবর দেওয়া হয় পরিবারে।

ঘটনার পরই তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরিবারের পাশাপাশি স্থানীয়রা ছুটে এসে খবর দেয় বিধাননগর থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসেন বিধান নগর ইনভেস্টিগেশন সেন্টারের পুলিশ। নামানো হয় NDRF।ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হয়। কিন্তু কোনো খোঁজ পাওয়া যায় নি। ঘটনার ২৪ ঘন্টা পর অর্থাৎ সোমবার সকালে এনডিআরএফ তল্লাশিতে নেমে দেবাশীষ সিংহ নামে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হন।

তারও চব্বিশ ঘণ্টা পরে অর্থাৎ মঙ্গলবার আরেক জন কিশোরের দেহ উদ্ধার হয়। মৃত কিশোরের নাম পবিত্র সিংহ। মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ।

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের