বৈবাহিক ধর্ষণ কি অপরাধ? মামলা শুনবে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বৈবাহিক ধর্ষণকে আইনি অপরাধ হিসেবে গণ্য করার আর্জি জানিয়ে দায়ের একাধিক মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের  তিন বিচারপতির বেঞ্চে। বুধবার আবেদনকারীদের আইনজীবী ইন্দিরা জয়সিংহকে এ কথা জানিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তবে কবে ওই মামলার শুনানি শুরু হবে হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনও আশ্বাস দেননি তিনি। পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে বেশ কয়েকটি জরুরি মামলার শুনানি শেষে তিন বিচারপতির বেঞ্চে মামলার শুনানি এবং দ্রুত নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন।

গত বচরের ২৩ মার্চ কর্নাটক হাই কোর্ট রায় দেয়, স্ত্রীর উপর যৌন নির্যাতনকে ‘ধর্ষণ’ হিসেবে গণ্য করা যেতে পারে। ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। মামলাকারী স্বামীর আইনজীবী সিদ্ধার্থ দাভে কর্নাটক হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দেওয়ার আবেদন করেন। নির্যাতিতা স্ত্রীর হয়ে সওয়াল করেন আইনজীবী ইন্দিরা জয়সিংহ। মামলার শুনানি সেষে বৈবাহিক ধর্ষণকে আইনি অপরাধ হিসেবে গণ্য করা হবে কিনা, তা নিয়ে কেন্দ্রের জবাব তলব করেছিলেন ত‍ৎকালীন প্রধান বিচারপতি এন ভি রমাণা। তিনি অবসর নেওয়ায় মামলার আর শুনানি হয়নি।

চলতি বছরের মার্চে বর্তমান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী ইন্দিরা জয়সিংহ। প্রধান বিচারপতি জানান, ৯ মে মামলার শুনানি হবে। কিন্তু সেই শুনানি না হওয়ায় এদিন ফের প্রধান বিচারপতির এজলাসে দ্রুত মামলার শুনানির আর্জি জানান ইন্দিরা জয়সিংহ। তখনই তিন বিচারপতির বেঞ্চে মামলার শুনানির কথা জানান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।

 

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার