হাঁটু জলে নেমে বন্যার্তদের খাবার পৌঁছে দিলেন রণদীপ হুডা, অভিনেতার কাণ্ডে মুগ্ধ ভক্তরা

রণদীপ একটি ত্রাণ শিবিরের ব্যবস্থা বন্যায় কবলিত মানুষদের জন্য রান্নার তেলের বোতল এবং বিভিন্ন খাদ্য সামগ্রী সরবরাহ করলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের অন্যান্য তারকাদের মতো একেবারেই চর্চায় থাকতে ভালবাসেন না অভিনেতা রণদীপ হুডা। যদিও দিন কয়েক আগেই তাঁর আসন্ন বায়োপিক ‘বীর সাভারকর’ -এর পোস্টার লঞ্চ করে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা। তবে এবার একটি দুর্দান্ত কাণ্ড ঘটিয়ে ভক্তদের মন জয় করে নিলেন রণদীপ। দেশের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। বন্যায় ডুবে গিয়েছে একাধিক রাজ্যের জেলাগুল। হিমাচল প্রদেশ, হরিয়ানা, আসাম, সিকিম, দিল্লি একাধিক জায়গায় ভয়াবহ বৃষ্টিতে নাজেহাল দেশবাসী। এবার হরিয়ানার বন্যার্তদের সাহায্যার্থে ত্রাণ তহবিলের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেতা রণদীপ হুডা। ভয়াবহ বন্যার্তদের বাড়িতে বাড়িতে গিয়ে খাবার ও পানীয় জলের জোগান দিলেন অভিনেতা। রীতিমতো হাঁটু জলে নেমে কাঁধে করে বন্যার্তদের সাহায্য করতে দেখা গেল অভিনেতাকে।

অভিনেতা মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাঁকে খালসা গ্রুপের সঙ্গে হাঁটু জলে নেমে রাজ্যের ক্ষতিগ্রস্তদের জন্যে প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করতে দেখা গেল অভিনেতাকে। ভিডিওটিতে তাঁকে গভীর জলে ঘেরা বাড়িতে গিয়ে রেশন কিট সরবরাহ করতে দেখা যায়। রণদীপ একটি ত্রাণ শিবিরের ব্যবস্থা বন্যায় কবলিত মানুষদের জন্য রান্নার তেলের বোতল এবং বিভিন্ন খাদ্য সামগ্রী সরবরাহ করলেন। অভিনেতার সঙ্গে তাঁর বান্ধবী, অভিনেত্রী লিন লাইশরামকেও দেখা গিয়েছে। এমনকি রণদীপকে খাবার সামগ্রী কাঁধে নিয়েও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে। তাঁকে রীতিমতো মাথায় হেডগিয়ার বেঁধে বন্যায় বিধ্বস্ত এলাকায় গিয়ে অভাবী মানুষদের সাহায্য করতে দেখা যায়।

রণদীপ তাঁর পোস্টের ক্যাপশনে লিখেছেন, “সেবা (সেবা)… অন্যদেরকে বাইরে বেরিয়ে আসতে এবং একে অপরকে সাহায্য করার জন্য অনুরোধ করছি।” ভিডিওটি প্রকাশ্যে আসা মাত্রই রণদীপের প্রশংসা করে ভক্তরা লিখেছেন, “সম্মান।” অন্য একজন মন্তব্য করেছেন, “বলিউডে একমাত্র ব্যক্তি যিনি সর্বদা তাঁর দেশের সাধারণ মানুষের জন্য এগিয়ে এসেছেন।” আরও একজন লিখেছেন, “এক হি তো দিল হ্যায় রণদীপ ভাই কতনি বার জিতোগে।” রণদীপ তাঁর আসন্ন বায়োপিক – স্বাধীন বীর সাভারকারের শুটিং শেষ করেছেন। ছবিটি বিনায়ক দামোদর সাভারকরের জীবনকে ঘিরে আবর্তিত হয়েছে, যিনি বীর সাভারকার নামেও পরিচিত। এই ছবির মাধ্যমেই রণদীপ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। ছবিতে অঙ্কিতা লোখান্ডেও রয়েছেন। ইতিমধ্যেই, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ এবং দিল্লি রাজ্যজুড়ে বন্যা-কবলিত এলাকায় মোট ৭৩টি জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীদের মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। দলগুলি রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয়ে সারা দেশে ১৬০০ জনকে উদ্ধার করেছে আর ৭২৪১ জনকে এবং ৯৫৬টি গবাদি পশুকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের