আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জাতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন হতে পারে ৭ অগস্ট

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শীর্ষ আদালতের রায়ে জাতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন নিয়ে আইনি জটিলতা কেটেছে। দ্রুত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালতের বিচারপতিরা। আর তার পরেই জাতীয কুস্তি ফেডারেশনের ভোটের পরবর্তী তারিখ ঘোষণা নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে ভারতীয় অলিম্পিক সংস্থার নিয়োগ করা অ্যাড হক কমিটি। সূত্রের খবর, আগামী ৭ অগস্ট জাতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন করানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

জাতীয় কুস্তি সংস্থার বিদায়ী সভাপতি তথা বিজেপির বাহুবলী সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের  বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠার পরেই নির্বাচন প্রক্রিয়া শুরুর উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রথমে গত ৬ জুলাই নির্বাচনের দিন ঘোষণা করেছিল জাতীয় কুস্তি সংস্থার দায়িত্ব সামলানো অ্যাড হক কমিটি। পরে সেই দিন পিছিয়ে ১১ জুলাই করা হয়। যদিও নির্বাচন ঘিরে সুরু হয় আইনি জটিলতা। ভোটাধিকার না পেয়ে নির্বাচনকে চ্যালেঞ্জ জানিয়ে গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হয় অসম কুস্তি সংস্থা। গত ২৫ জুন অসম কুস্তি সংস্থার আবেদনের প্রেক্ষিতে ১১ জুলাই জাতীয় কুস্তি সংস্থার নির্বাচনের উপরে স্থগিতাদেশ জারি করে গুয়াহাটি হাই কোর্ট। গত ১৭ জুলাই মামলার শুনানি শেষে পরবর্তী শুনানির দিন ধার্য় হয় ২৮ জুলাই। ফলে ওই দিন পর্যন্ত নির্বাচন না হওয়ার সম্ভাবনা তৈরি হয়।

যদিও গত মঙ্গলবার অন্ধ্রপ্রদেশ কুস্তি সংস্থার আবেদনে সাড়া দিয়ে জাতীয কুস্তি সংস্থার নির্বাচন নিয়ে গুয়াহাটি হাই কোর্টের জারি করা স্থগিতাদেশ খারিজ করে দেন সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বোস ও বিচারপতি এস ভি ভাট্টির ডিভিশন বেঞ্চ। অবিলম্বে নির্বাচন প্রক্তরিয়া শেষ করার নির্দেশ দেন। আর শীর্ষ আদালতের নির্দেশের পরেই নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণার প্রক্রিয়া শুরু হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

জলে গেল রিকেলটনের সেঞ্চুরি, হেড-ক্লাসেনের দাপটে মুম্বইকে ৬ উইকেটে হারাল হায়দরাবাদ

রিকেলটনের বিধ্বংসী শতরানের দৌলতে হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল মুম্বই

ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে ইউনূস সরকারকে বিঁধলেন সাকিব

দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

নিয়ম ভেঙে সাজঘরে ধূমপান! বিতর্কে রিয়ান পরাগ, শাস্তির মুখে রাজস্থান অধিনায়ক

​এক ম্যাচেই ৯ গোলের রেকর্ড, বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে পিএসজি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ