আলিয়া ভাটকে নিয়ে স্বজনপ্রীতির বিতর্ক, গর্জে উঠলেন চূর্ণী গঙ্গোপাধ্যায়

আলিয়া ভাটকে স্বজনপ্রীতি বিতর্ক মাঝে মধ্যেই ডানা মেলে। তাঁর যথেষ্ট যোগ্যতা প্রমাণ করে যে তিনি একজন বিশ্বাসযোগ্য অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৮ জুলাই মুক্তি পাচ্ছে করণ জোহরের বহু প্রতীক্ষিত সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহিনী’। ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করছেন, আলিয়া ভাট এবং রণবীর সিং। ছবিতে বাঙালি ও পাঞ্জাবী পরিবারের টানটান উত্তেজনাপূর্ণ কাহিনী দেখানো হয়েছে। আর বাঙালি সাংবাদিকের ভূমিকায় অভিনয় করছেন আলিয়া ভাট আর রনবীর সিং পাঞ্জাবী ঘরের ছেলে। আর তাঁদের সম্পর্ক ঘিরে পুরো ছবিটি বাঁধা। ছবিতে আলিয়ার বাবা-মা হয়েছেন বাঙালি অভিনেতা-অভিনেত্রী। চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং টোটা রায়চৌধুরী। ইতিমধ্যেই ছবির প্রচার তুঙ্গে। আলিয়া ওরফে রানি চ্যাটার্জির মায়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে। তাঁকে প্রচারে না দেখা গেলেও নানা সাক্ষাৎকারে উত্তর দিচ্ছেন অভিনেত্রী।

সম্প্রতি IndiaToday.in-এর সঙ্গে একচেটিয়া আলাপচারিতায়, চূর্ণী ছবিতে তাঁর অভিজ্ঞতার বিষয়ে নানারকম কথা বললেন। আলিয়া ভাট এবং রণবীর সিং-এর সঙ্গে ফিল্মে কাজ করার অভিজ্ঞতার পাশাপাশি অভিনেত্রী বলিউডে স্বজনপ্রীতি বিতর্কের বিরুদ্ধে একাধিক কথা বললেন। তাঁর কথায়, “রকি ও রানি চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতা আমার কাছে চমৎকার ছিল। তাঁরা দুজনেই অনেক প্রতিভাবান এবং ইম্প্রোভাইজেশন। তাঁদের সঙ্গে কাজ করা খুবই মজার ছিল। আমি ইম্প্রোভাইজ করতেও পছন্দ করি। তাই তাঁদের সঙ্গে কাজ করে অনেক মজা করেছি। রণবীরের সেটে প্রচুর এনার্জি নিয়ে আসে। এবং অন্য শিল্পী কি করছেন তাও তিনি পর্যবেক্ষণ করেন। তিনি মাঝে মধ্যেই আমার কাজের প্রশংসা করেছেন।” চূর্ণী আরও বলেন, “অনেকেই সেটে নিজেকে নিয়েই বেশি চিন্তিত থাকেন, অন্যরা কী করছে তা নিয়ে তাঁরা মাথা ঘামায় না। এটা রনবীর-আলিয়া কারুর মধ্যেও দেখিনি।

আলিয়া ভাটকে স্বজনপ্রীতি বিতর্ক মাঝে মধ্যেই ডানা মেলে। তাঁর যথেষ্ট যোগ্যতা প্রমাণ করে যে তিনি একজন বিশ্বাসযোগ্য অভিনেতা। তিনি এখনও স্বজনপ্রীতি বিতর্কে ট্যাগ পান। কিন্তু আমি অনুভব করি তাঁর প্রতিভা তাঁর প্রতি ট্রলিংকেও ছাড়িয়ে যায়। তাই স্বজনপ্রীতি নিয়ে বিতর্ক তখনই প্রাসঙ্গিক হয়ে ওঠে যখন প্রতিভার অভাব থাকে। আলিয়ার ক্ষেত্রে আমি, আমি মনে করি না এই বিষয়টি যুক্তিযুক্ত। চূর্ণী গাঙ্গুলিকে শেষ দেখা গিয়েছিল বাংলা ছবি ‘অর্ধাঙ্গিনী’-তে। তাঁকে পরবর্তীতে দেখা যাবে ‘রকি অর রানি কি প্রেম কাহানি’, যা ২৮ জুলাই মুক্তি পাবে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে