অনেকটা গরিব হলেন মাস্ক, একদিনে খোয়ালেন ১.৪৭ লক্ষ কোটি টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ফের বড়সড় ক্ষতির মুখে পড়লেন বিশ্বের শীর্ষ ধনকুবের তথা টেসলা কর্ণধার এলন মাস্ক। বৃহস্পতিবার আচমকাই মার্কিন শেয়ার বাজারে টেসলার শেয়ারে ধস নামে। যার ফলে একদিনেই ১৮ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় এক লক্ষ ৪৭ হাজার কোটি টাকা) সম্পত্তি কমেছে মাস্কের। যদিও ওই বিপুর পরিমাণ সম্পত্তি কমার পরেও বিশ্বের সেরা ধনীর সিংহাসন টেসলা-টুইটার কর্ণধারের দখলেই রয়েছে।

বাণিজ্য সংক্রান্ত সংবাদমাধ্যম ‘ফোবর্স’ জানিয়েছে, বৃহস্পতিবার নাসডাক (মার্কিন শেয়ারবাজার)এক ধাক্কায় ১০০ সূচক হ্রাস পেয়েছে। টেসলা থেকে শুরু করে মাইক্রোসফট-একাধিক সংস্থার শেয়ারদরে পতন ঘটেছে। তবে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছেন টেসলা কর্ণধার ইলন মাস্ক। তাঁর একারই সম্পত্তি কমেছে ১৮ বিলিয়ন ডলার। আর অ্যামাজন কর্ণধার জেফ বেজোস, ওরাকলের ল্যারি এলিসন, মেটার মার্ক জুকারবার্গ, আলফাবেটের ল্যারি পেজ ও সার্গেই ব্রিন- সবার মিলিত সমপত্তির পরিমাণ কমেছে ২০ দশমিক ৮ বিলিয়ন ডলার।

‘ফোর্বর্স’-এর প্রতিবেদন অনুযায়ী, একদিনে ১৮ বিলিয়ন ডলার কমে টেসলা কর্ণধারের সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ২৩৮ দশমিক ৪ বিলিয়ন ডলার। বিশ্বের দ্বিতীয় ধনকুবের তথা ফরাসি শিল্পপতি বার্নার্ড আর্নল্টের সঙ্গে মাস্কের সম্পদের ফারাক কমে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার। অর্থা‍ৎ টেসলার শেয়ার দর কমতে থাকলে ওই ফারাক মুছতে বেশি সময় লাগবে না।   

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

৯,০০০ টাকা সস্তা হল ৫০MP ক্যামেরার Vivo 5G, কোথায় মিলবে এই স্মার্টফোন!

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

বায়োমেট্রিক নয়, এবার শুধু আঙুলের ছাপেই তোলা যাবে রেশন! বড় ঘোষণা খাদ্য দফতরের

দুর্নীতি রুখতে অ্যাকশন মুডে শুভেন্দু, তিন আইপিএসকে পাঠালেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে

মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

পূর্বাভাস মতোই শহরে ঝেঁপে নামল বৃষ্টি, রাত বাড়লে দুর্যোগ বাড়ার আশঙ্কা

লেবাননে ভয়ঙ্কর ফসফরাস বোমা হামলা চালাল ইজরায়েল  

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার

বিধায়ক চন্দনাকে ক্ষমা চাইতে হবে! আশাকর্মীর দেহ আটকে বিক্ষোভ বাঁকুড়ায়

আর জি করের ‘অভিশপ্ত’ জায়গা ঘুরে দেখল নতুন সিবিআই টিম, সামনে আসবে কোন তথ্য?