ধর্মতলা থেকে বান্দোয়ান ফেরার পথে বাস উল্টে মৃত ১,আহত ৩৯

Share:

নিজস্ব প্রতিনিধি,রূপনারায়নপুর: ধর্মতলার শহীদ দিবস থেকে ফেরার পথে পুরুলিয়ার বান্দোয়ান গামী একটি বাস খড়্গপুরের জাতীয় সড়ক ছয়ের রূপনারায়নপুর(Rupnarayanpur) এর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নয়াজুলিতে উল্টে যায়। বিকাশ টুডু(২৯) নামে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়।প্রচুর বৃষ্টির মধ্যে ধর্মতলা থেকে ফেরার পথে অতি দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের নিচে নয়নজুলিতে পড়ে যায়।

এই ঘটনায় প্রায় ৩৯জন আহত হয়েছেন ।তার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কা জনক । একজনের মৃত্যু হয়েছে।আহতদেরকে উদ্ধার করে পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে ঘটনা স্থলে পৌঁছয় খড়গপুর গ্রামীন থানার পুলিশ ও বিশাল কেন্দ্রীয় বাহিনী। বাসটিকে উদ্ধার করা হয় । পুরুলিয়ার বান্দোয়ান(Bandowan) ফিরছিল ওই বাসটি । বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।ঘটনার পরই আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

ঘটনার খবর পেয়েই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে(Medinipur Medical College Hospital) আহতদের দেখতে উপস্থিত হন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, খড়গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায় সহ পুলিশ ও প্রশাসনিক কর্তারা।জানা গিয়েছে, বাসে থাকা প্রত্যেকেই আদিবাসী ছিলেন। ইতিমধ্যেই পুরুলিয়ার বান্দয়ানের তৃণমূল নেতৃত্বদের খবর দেওয়া হয়েছে। আপাতত মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রাখা হচ্ছে আহতদের।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের