ইউক্রেনের গুচ্ছ বোমার হামলায় নিহত এক রুশ সাংবাদিক, আহত ৩

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রুশ সেনা নয়, বেসামরিকদের নির্বিচারে মারতে আমেরিকার উপহার দেওয়া গুচ্ছ বোমা (ক্লাস্টার বোমা) ব্যবহার শুরু করে দিল ইউক্রেনীয় সেনা। আর ওই বোমার আঘাতে প্রাণ গিযেছে এক নিরীহ সাংবাদিকের। গুরুতর জখম হয়েছেন আরও তিন সংবাদমাধ্যমের কর্মী। সাংবাদিকদের উপরে গুচ্ছ বোমা নিক্ষেট নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন।

রুশ সেনার অগগ্রতি রুখতে বিশ্বের ১০০টির বেশি দেশে নিষিদ্ধ গুচ্ছ বোমা ভোলদিমির জেলেনস্কির দেশকে উপহার হিসেবে পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কানাডা, ব্রিটেন, স্পেন-সহ একাধিক দেশ আশঙ্কা প্রকাশ করেছিল, ওই গুচ্ছ বোমা নিরীহ মানুষের উপরে ব্যবহার হবে। বাস্তবে তাই ঘটল। শনিবার রুশ অধিগৃহীত ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর  জাপোরিঝিয়ায় সংবাদমাধ্যমের কর্মীদের লক্ষ্য করে গুচ্ছ বোমা নিক্ষেপ করে ইউক্রেনীয় সেনা। বোমার আঘাতে প্রাণ হারান রোস্তিস্লাভ ঝুরাভলেভ। তিনি রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ’তে কাজ করতেন। অন্য তিন সাংবাদিকদের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, জাপোরিঝিয়ায় ইউক্রেন সেনার ছোড়া গুচ্ছ বোমার আঘাতর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ’-র সাংবাদিক রোস্তিস্লাভ ঝুরাভলেভ-সহ চার সংবাদমাধ্যম কর্মী গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পসাঠানোর সময়ে প্রাণ হারান ঝুরাভলেভ। শুধু জাপোরিঝিয়ায় নয়, রাশিয়ার সীমান্তবর্তী শহর বেলগরোদেও ইউক্রেনের পক্ষ থেকে গুচ্ছ বোমা হামলা চালানো হয়েছে। নিরীহ নাগরিকদের উপরে গুচ্ছ বোমা হামলার যোগ্য জবাব দেওয়া হবে বলেও হুঙ্কার ছুড়েছে ক্রেমলিন।

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

ইরানে জারি তালিবানি শাসন, গানের অনুষ্ঠানে হিজাব না পড়ায় ৭৪ বার চাবুকের ঘা সঙ্গীতশিল্পীকে

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর