সেন্সর বোর্ডের কড়া নির্দেশ, কী কী দৃশ্যে কাঁচি পড়ল ‘রকি অউর রানি কি প্রেম কাহিনী’র?

লোকসভা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যে তিনটি সংলাপ ছিল, সেগুলি ছবি থেকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৮ জুলাই মুক্তি পাচ্ছে করণ জোহরের দীর্ঘ প্রতীক্ষিত রোমান্টিক কমেডি মুভি ‘রকি অউর রানি কি প্রেম কাহিনী’। ছবির টিজার, ট্রেলার, গান সবটাই ইতিমধ্যে মার্কেটকে কব্জা করে নিয়েছে। ছবির প্রতিটি গান দর্শকদের কাছ থেকে ব্যপক সাড়া পেয়েছে। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং এবং আলিয়া ভাট। জোয়া আখতারের ‘গল্লি বয়’-এর পর আলিয়া-রণবীরের এটি দ্বিতীয় সহযোগিতা। যাই হোক, ভক্তরা তাঁদের রসায়ন বেশ পছন্দও করেছেন। তবে ছবিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং লোকসভার ‘ওল্ড মঙ্ক’ কথাটির উল্লেখিত রয়েছে। সেন্সর বোর্ড থেকে ইতিমধ্যেই সেগুলি সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ পিকচার সার্টিফিকেশন (CBFC) রণবীর সিং এবং আলিয়া ভাট অভিনীত ছবিটিকে মুক্তির আগে একটি U/A শংসাপত্র দিয়েছে। আর সেন্সর বোর্ডের কথা অনুযায়ী অনেকগুলি দৃশ্যে চালানো হয়েছে কাঁচি। যেমন ‘ব্রা’ পরিবর্তন করে ‘আইটেম’ করা হয়েছে।

জনপ্রিয় রাম ব্র্যান্ড ওল্ড মঙ্ককে ‘বোল্ড মঙ্ক’-এ প্রতিস্থাপিত করা হয়েছে। লোকসভা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যে তিনটি সংলাপ ছিল, সেগুলি ছবি থেকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে। এছাড়াও সিনেমাটিতে অন্তর্বাসের দোকানের একটি দৃশ্যও রয়েছে। সেন্সর বোর্ড সেই দৃশ্যে একটি সংলাপকে ‘নারীদের অবমাননাকর’ বলে অভিহিত করেছে, সেটিও অপসারণ করা হয়েছে। উপরন্তু, রবীন্দ্রনাথ ঠাকুরের দৃশ্যেও একটি পরিবর্তন করা হয়েছে, যা ট্রেলারে সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল। এই পরিবর্তনগুলি অনুসরণ করে, CBFC 19 জুলাই বুধবার সার্টিফিকেট জারি করেছে। ‘রকি অর রানি কি প্রেম কাহানি’র অফিসিয়াল রান টাইম হল ১৬৮ মিনিট, অর্থাৎ ২ ঘন্টা ৪৮ মিনিটের কাছাকাছি।

ট্রেলার অনুযায়ী, রকি (রণবীর সিং) একজন পাঞ্জাবি ছেলে, যে কিনা একজন সুশিক্ষিত এবং আকর্ষণীয় সাংবাদিক রানির (আলিয়া ভাট) প্রেমে পড়ে। যেহেতু তাঁরা বিভিন্ন সম্প্রদায় থেকে এসেছেন, তাই দম্পতি বিয়ের আগে একে অপরের পরিবারের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। ছবিতে রণবীর সিং, আলিয়া ভাট ছাড়াও প্রধান চরিত্রে অভিনয় করেছেন, ধর্মেন্দ্র এবং জয়া বচ্চন রণবীরের পাঞ্জাবি বাবা-মায়ের ভূমিকায় অভিনয় করছেন এবং বাঙালি অভিনেত্রী টোটা রায়চৌধুরী ও চূর্ণী গঙ্গোপাধ্যায়, শাবানা আজমি আলিয়ার পরিবারের সদস্যের ভূমিকায় অভিনয় করেছেন। রণবীর সিং এবং আলিয়া ভাট বর্তমানে পুরোদমে ছবিটির প্রচার করছেন, বিভিন্ন শহরে ঘুরেছেন এবং ভক্তদের সঙ্গে আলাপচারিতা করছেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে