মমতার নিরাপত্তা উপদেষ্টা হলেন সিবিআইয়ের প্রাক্তন বিশেষ অধিকর্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন নিরাপত্তা উপদেষ্টা হলেন সিবিআইয়ের প্রাক্তন বিশেষ অধিকর্তা তথা দুঁদে আইপিএস রূপক কুমার দত্ত। সোমবারই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। অর্থা‍ৎ এখন থেকে রাজ্যের প্রশাসনিক নেত্রীর নিরাপত্তা দেখভালের গুরুদায়িত্ব সামলাবেন দুঁদে পুলিশ কর্তা।আগামী লোকসভা ভোটে বিরোধী জোটের অন্যতম মুখ হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সারা দেশজুড়েই তিনি বিরোধী শিবিরের প্রার্থীদের হয়ে প্রচার চালাবেন। আর ভিন রাজ্যে বাংলার মুখ্যমন্ত্রীর প্রয়োজনীয় নিরাপত্তার বন্দোবস্থের গুরুদায়িত্ব সামলাবেন রূপকবাবু। যার সঙ্গে একাধিক রাজ্যের শীর্ষ পুলিশ কর্তাদের সম্পর্ক ভীষণ ভাল।  

গত এপ্রিলেই রাজ্যের স্বরাষ্ট্র দফতরের উপদেষ্টা পদে যোগ কর্নাটকের প্রাক্তন পুলিশ প্রধান তথা সিবিআইয়ের প্রাক্তন বিশেষ অধিকর্তাকে বসিয়েছিল রাজ্য সরকার। গত মে মাসে মুখ্যমন্ত্রীর নিরাপত্তরা উপদেষ্টা হিসেবে তাঁকে নিয়োগের প্রস্তাব পাঠানো হয়েছিল রাজভবনে। গত ২৫ মে সেই ফাইলে সম্মতিও দিয়েছিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। এদিন আনুষ্ঠানিকভাবেই রাজ্যের প্রশাসনিক প্রধানের নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব তুলে দেওয়া হল সিবিআইয়ের প্রাক্তন বিশেষ অধিকর্তাকে।

টানা ১৮ বছর সিবিআইতে কর্মরত ছিলেন রূপক কুমার দত্ত। ২জি স্পেকট্রাম কেলেঙ্কারি থেকে কয়লা খনি বন্টন কেলেঙ্কারির মতো হাই ভোল্টেজ মামলার তদন্তের ভার তাঁর কাঁধেই ছিল। যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করলেও শিরদাঁড়া সোজা রেখে বরাবর কাজ করার কারণেই ১৯৮১ ব্যাচের আইপিএস আধিকারিককে সিবিআইয়ের অধিকর্তা পদে বসাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিবর্তে অলোক ভার্মাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার শীর্ষ পদে বসান। ওই অপমানের পরেই ত‍ৎকালীন সিবিআইয়ের অধিকর্তা অনিল সিনহাকে নিজের ক্ষোভের কথা জানিয়েছিলেন রূপক কুমার দত্ত। দক্ষ পুলিশ আধিকারিককে নিজের রাজ্যে ফিরিয়ে নিয়েছিলেন কর্নাটকের ত‍ৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। ২০১৭ সালে কন্নড়ভুমে পুলিশের শীর্ষ পদে বসিয়েছিলেন ১৯৮১ ব্যাচের আইপিএস আধিকারিককে।

 

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ার শাস্তি, ৭৪ বার চাবুকের ঘা সঙ্গীতশিল্পীকে

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর