মঙ্গলবারের মধ্যেই ইমরানকে গ্রেফতার করে পেশের নির্দেশ নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: আজ মঙ্গলবারই কী ফের গ্রেফতার হতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান? সোমবারই পাকিস্তান নির্বাচন কমিশনের পক্ষ থেকে  পাকিস্তান তেহরিকে ইনসাফের চেয়ারম্যানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সেই সঙ্গে ইসলামাবাদ পুলিশের আইজিকে নির্দেশ দেওয়া হয়েছে, আজ মঙ্গলবারের মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করে কমিশনের সামনে হাজির করতে হবে। নির্বাচন কমিশনের ওই নির্দেশের পরেই ইমরান খান অভিযোগ করেছেন, ‘তাঁকে ফের গ্রেফতারের নতুন করে ষড়যন্ত্র চালাচ্ছে শাহবাজ শরিফ সরকার ও নির্বাচন কমিশন।’

গত বছর প্রধানমন্ত্রীর কুর্সি হারানোর পরেই দেশের প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনকে নিশানা করেছিলেন পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রধান ইমরান খান। প্রধান নির্বাচন কমিশনারের  বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগে পিটিআই প্রধানসহ দলটির প্রাক্তন মহাসচিব আসাদ উমর ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করে পাকিস্তান নির্বাচন কমিশন। পরে কমিশনের অন্যতম সদস্য নিসার দুরানির নেতৃত্বে নির্বাচন কমিশনের বেঞ্চে হাজির হয়ে ইমরান খান ও অন্যদের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য কয়েক দফায় নোটিশও পাঠানো হয়।

কিন্তু ওই নোটিশে সাড়া দেননি ইমরান-সহ পিটিআই নেতারা। ফলে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গত সপ্তাহে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে নির্বাচন কমিশন। কিন্তু ওই জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানাকে খুব একটা গুরুত্ব দেয়নি ইসলামাবাদ পুলিশ। আর তাতে চটে গিয়ে সোমবার বর্তমান সরকারের আজ্ঞাবহ ভৃত্য হিসেবে পরিচিত নির্বাচন কমিশনের পক্ষ থেকে নতুন করে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে মঙ্গলবারই ইমরানকে গ্রেফতার করে হাজির করানোর নির্দেশ জারি করা হয়েছে।

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার