ঝাড়গ্রাম জুড়ে হাতির লাগাতার তাণ্ডব ,অবরোধ গ্রামবাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: হাতির তাণ্ডবে নাজেহাল ঝাড়গ্রামবাসী, শেষমেশ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। বুধবার সকাল থেকে উত্তপ্ত পরিস্থিতি সাঁকরাইল এলাকায়।ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের(Sakrail Block)জুগিশোল এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। হাতির তান্ডব ঝাড়গ্রামে অব্যাহত। সারা বছরই হাতির তাণ্ডবে নাজেহাল ঝাড়গ্রামবাসী।

গতকাল রাত্রে ঝাড়গ্রাম জেলার(Jhargram District)সাঁকরাইল ব্লকের টিয়াকাটি ও শুকনা খালি এলাকায় তাণ্ডব চালায় হাতির দল । ওই এলাকায় ভেঙে ফেলে ১০-১৫ টি বাড়ি। এলাকাবাসীর অভিযোগ বারংবার হাতি এলাকায় তাণ্ডব চালালেও বনদপ্তর কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। ক্ষতিপূরণ পাচ্ছে না তারা। গতকাল রাত্রে তাণ্ডব চালায় হাতির দল।

ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করেন এলাকার বাসিন্দারা। এলাকাবাসীর বক্তব্য যতক্ষণ না প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে ততক্ষণ অবরোধ চলতে থাকবে। এই অবরোধের দরুণ ঝাড়গ্রামে স্বাভাবিক যান চলাচল স্তব্ধ হয়ে গিয়েছে।প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি হাতি তাড়ানোর কাজে যুক্ত ব্যক্তিরা তাদের একাধিক দাবি পূরণের জন্য জেলা শাসককে ডেপুটেশন দেয়। তাদের স্পষ্ট দাবি ছিল, যে যে দাবিগুলি তারা করেছে, তা পূরণ না হলে, তারা ঝাড়গ্রাম সহ বিভিন্ন এলাকায় হাতি তাড়াতে যাবেন না।

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং