ZINDA BANDA: চমকে ভরপুর, জওয়ানের প্রথম গানে ১০০০ নারির সঙ্গে নাচবেন শাহরুখ

ট্র্যাকটি পাঁচ দিনের ব্যাপী চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, মাদুরাই, মুম্বাই এবং অন্যান্য শহর জুড়ে শুটিং হয়েছে। গানে মহিলা নৃত্যশিল্পীর সংখ্যা ১০০০-জনেরও অধিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৪ বছর পর ফিরে রীতিমতো একের পর এক বোমা ফাটাচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান। ‘পাঠান’-এর মাধ্যমে বক্সঅফিসে ঝড় তুলে তিনি বুঝিয়ে দিয়েছেন এ দেশে তাঁর রাজত্ব এখনও অব্যাহত। না এখানেই শেষ নয়, ২০২৩ সালে এখনও তাঁর ঝড় তোলা বাকি। দিন কয়েক আগেই রিলিজ করেছে শাহরুখের আসন্ন ছবি ‘জওয়ান’-এর প্রিভিউ। যার দাপটে ইতিমধ্যেই গোটা দেশ লণ্ডভণ্ড। মাত্র ২ মিনিটেই অভিনেতার একাধিক রূপ দেখে শিউরে উঠেছেন ভক্তরা। অপেক্ষার যেন বাঁধ ভেঙেছে। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমারের তৈরি বহু প্রতীক্ষিত ‘জওয়ান’। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান।

অনুমান-বাবা-ছেলের ভূমিকায় খোদ শাহরুখ নিজেই অভিনয় করছেন। নায়িকার ভূমিকায় আছেন নযনতারা, ক্যামিও করছেন দীপিকা পাড়ুকোন এবং থালাপথি বিজয়। আর খলনায়কের ভূমিকায় অভিনয় করছেন, বিজয় সেতুপতি। ছবি নাকি একগুচ্ছ গান দিয়ে ভর্তি, প্রায় ৬ টি গান রয়েছে। প্রথম গান ‘জিন্দা বান্দা’ একঝাঁক চমক নিয়ে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে। জানা গিয়েছে, প্রায় ১৫ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছে ‘জিন্দা বান্দা’। ট্র্যাকটি পাঁচ দিনের ব্যাপী চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, মাদুরাই, মুম্বাই এবং অন্যান্য শহর জুড়ে শুটিং হয়েছে। গানে মহিলা নৃত্যশিল্পীর সংখ্যা ১০০০-জনেরও অধিক।

হাজার হাজার মেয়েদের সঙ্গে সুপারস্টারের নাচের একটি মন্ত্রমুগ্ধকর দৃশ্য উপস্থাপিত হবে গানে। গানটি সঙ্গীত রচনা করেছেন, অনিরুধ। এছাড়াও গ্র্যামি-মনোনীত এবং অত্যন্ত জনপ্রিয় শিল্পী, রাজা কুমারী র‌্যাপ গেয়েছেন। ছবিতে আরও উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করছেন, সানিয়া মালহোত্রা, প্রিয়মণি, গিরিজা ওক, সঞ্জিতা ভট্টাচার্য, লেহার খান, আলিয়া কুরেশি, রিধি ডোগরা, সুনীল গ্রোভার এবং মুকেশ ছাবড়া। ‘জওয়ান’ রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, এবং গৌরী খান প্রযোজিত এবং গৌরব ভার্মা দ্বারা প্রযোজিত। ছবিটি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে