বর্ষার ঘাটতি দরুন, জঙ্গলমহলের চাষীদের মাথায় হাত

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম : শ্রাবণ মাস চলছে ।কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে প্রায় পঞ্চাশ শতাংশ বর্ষার ঘাটতি রয়েছে। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর(Alipur Weather Office)। কবে এই ঘাটতি পূরণ হবে তা পরিষ্কার করে বলতে পারছেন না আবহাওয়াবিদরা। মাঝেমধ্যে হালকা থেকে মাঝারি যে বৃষ্টি হচ্ছে তা চাষের পক্ষে যে অনুকূল নয় তাতে একেবারে নিশ্চিত চাষীরা। জলের অভাবে তাই ধান চাষ এখন বিশ বাও জলে জলে।এই বর্ষার ঘাটতির দরুণ সুবর্ণরেখা(Subarnarekha ) ও ডুলুং নদীতে জল নেই। অথচ ঝাড়গ্রাম অঞ্চল বিশেষত সাঁকরাইল(Sakrail), নয়াগ্রাম গোপীবল্লভপুরে চাষবাসের উপরেই নির্ভরশীল সেখানকার মানুষজন।

কিন্তু শ্রাবণ মাস শুরু হয়ে গেলেও নদীগুলিতে জল নেই। শুকনো জমি পড়ে রয়েছে। ধানের বীজ এখনো রোপণ হয়নি। আকাশের দিকে তাকিয়ে রয়েছে চাষিরা। প্রতিবছর গালুডি চান্ডিল এইসব এলাকা থেকে জল ছাড়া হয়। কিন্তু এবছর এখনো পর্যন্ত জল ছাড়া হয়নি। ফলে জঙ্গলমহলের নদী নালা গুলি শুকিয়ে গিয়েছে। বৃষ্টির দেখা না মেলায় জমিতে ধান বীজ ফেলতে পারছেন না চাষিরা। দুশ্চিন্তার কালো মেঘ মাথায় নিয়ে দিন যাপন করছেন জঙ্গলমহলের চাষবাসের উপর নির্ভরশীল মানুষজন। কেউ কেউ যাদের পয়সা রয়েছে তারা ডিজেল কিনে এনে পাম চালিয়ে জল দিয়ে কিছুটা চাষবাস করছেন।

কিন্তু বাকিদের অবস্থা তথৈবচ। শ্রাবণ মাসের মাঝামাঝি সময় হতে চলল আর যদি বর্ষা না হয় তাহলে এবছর ধান চাষে আকাল দেখা দেবে বলে মনে করছেন চাষিরা। এই চাষের উপর নির্ভর করে সারা বছর তাদের চলে। উপার্জন হয়। কিন্তু এবার আকাশ বিরূপ হওয়ায় চিন্তিত জঙ্গলমহলের গরিব চাষিরা। দুবেলা আকাশ পানে তাকিয়ে তাদের এখন প্রার্থনা একটাই আল্লাহ মেঘ দে, পানি দে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য