‘অ্যাকশন’-দৃশ্যে তিনি পারফেক্ট, ধোনির অভিনয়ে ডেবিউ নিয়ে কী বক্তব্য সাক্ষীর?

অ্যাকশন। সে সবসময় অ্যাকশনে থাকে। তাই যদি আমরা নায়ক হিসেবে এমএস ধোনিকে নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা করি, তাহলে সেটা হবে শুধুমাত্র অ্যাকশন-প্যাকড এন্টারটেইনার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটের ২২ গজ পেরিয়ে এবার বিনোদনে মহেন্দ্র সিং ধোনি। দিন কয়েক আগেই তাঁর প্রযোজিত প্রথম ছবির ট্রেলার লঞ্চ হয়েছে। আর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সপরিবারে চেন্নাই পৌঁছেছিলেন ক্রিকেট তারকা। তাঁর বিনোদনের প্রতি এত প্রেম দেখে ভক্তরা এখন চায় খুব শীঘ্রই অভিনয়ে ডেবিউ করুক ধোনি। তবে আদৌ কি ধোনি তা চায়? অবশ্য ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনি নিজেই জল্পনা উস্কে দিয়ে চেন্নাইতে সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন যে, তাঁর স্বামী অভিনয়ের জন্য উন্মুখ। দক্ষিণের দর্শকদের কাছে ধোনি ‘থালা’ নামে পরিচিত, তাঁকে আদর করে এই নামে ডাকেন তাঁরা।

সম্প্রতি হরিশ কল্যাণ এবং ইভানার সঙ্গে ধোনির প্রথম প্রযোজনা ‘এলজিএম’ ওরফে ‘লেটস গেট ম্যারিড’-এর ট্রেলার কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে। ছবিটির চিত্রনাট্যকার সাক্ষী নিজেই। আর এই অনুষ্ঠানের শেষে চেন্নাইতে একটি সাংবাদিক সম্মেলনে সাক্ষী ক্রিকেটারের অভিনয় অভিষেকের কথা বলেছিলেন। সাক্ষী বলেছিলেন যে, তাঁর স্বামী কখনই ক্যামেরা-লাজুক ছিলেন না। যদি ভাল কিছু থাকে তবে তিনি নিশ্চয়ই তা করবেন। সে ২০০৬ সাল থেকে বিজ্ঞাপনে অভিনয় করে আসছেন, তাই ক্যামেরার মুখোমুখি হতে সে কখনই ভয় পায় না।” ধোনি কী অ্যাকশন ছবিতে অভিনয় করবেন?

এই প্রসঙ্গে সাক্ষী বলেন যে, ক্রিকেটার অ্যাকশন চলচ্চিত্রের জন্য সবচেয়ে উপযুক্ত। “অ্যাকশন। সে সবসময় অ্যাকশনে থাকে। তাই যদি আমরা নায়ক হিসেবে এমএস ধোনিকে নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা করি, তাহলে সেটা হবে শুধুমাত্র অ্যাকশন-প্যাকড এন্টারটেইনার। যদি ভালো গল্প এবং ভালো বার্তা সহ কোনো চরিত্র আসে, তাহলে এমএস ধোনি সিনেমায় অভিনয় করার কথা অবশ্যই বিবেচনা করবেন।” ধোনি এন্টারটেইনমেন্টের ‘লেটস গেট ম্যারেড’-এ হরিশ কল্যাণ ও ইভানা ছাড়াও আরও অভিনয় করেছেন নাদিয়া, যোগী বাবু এবং আরজে বিজয়।

বৃহস্পতি-শুক্রের মিলনে গজলক্ষ্মী যোগের সৃষ্টি, ৪ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

লক্ষ্মীবারে চরম বিপদ, রাস্তায় আস্তে গাড়ি চালান, এখন চাকরি পরিবর্তনের সময় নয়..

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর