প্রয়াত আইরিশ গায়িকা সাইনাড ও’কনর, শোকপ্রকাশ অভিনেত্রী করিনা কাপুরের

তিনি ১৯৯০ সালে প্রিন্সের গীতিনাট্য "Nothing Compares 2 U" এর কভারের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন, যাতে তাঁর একটি দুর্দান্ত পারফরম্যান্স ছিল

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন জগতে ফের শোকের ছায়া। মারা গেলেন প্রতিভাবান আইরিশ গায়ক-গীতিকার সাইনাড ও’কনর। বিষ দশকের মাঝামাঝি সময়ে খ্যাতি অর্জন করেছিলেন স্বনামধন্য আইরিশ গায়িকা সাইনাড ও’কনর। মাত্র ৫৬ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন গায়িকা। মুলত তিনি শক্তিশালী এবং আবেগপূর্ণ গানের পাশাপাশি ব্যক্তিগত সংগ্রাম এবং বিতর্কিত আচরণের জন্যে সুপরিচিত ছিলেন। গায়িকার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর পরিবার। বিবিসি প্রতিবেদন অনুযায়ী, “আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদের কাছে আমাদের প্রিয় সাইনাডের মৃত্যু ঘোষণা করছি। গায়িকার পরিবার এবং বন্ধুরা এখন বিধ্বস্ত। এই কঠিন সময়ে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করছি।”

তবে সাইনেডের মৃত্যুর কারণ এখনও প্রকাশিত হয়নি। তবে একসময় সাইনাড নিজেই জানিয়েছিলেন যে, তিনি বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত। গত বছর গায়িকা তাঁর কিশোর ছেলে শেনের অকাল মৃত্যুর পর টুইটে জানিয়েছিলেন যে, তাঁকে ছাড়া বেঁচে থাকার কোনও মানে নেই। এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শীঘ্রই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শেষ টুইটটি ছিল গত ১৭ জুলাই। যেখানে তিনি বলেছিলেন, “আত্মহত্যা কারী শিশুদের সকল মায়েদের জন্য বেঁচে থাকার আর কি বাকি আছে!” সঙ্গে জুড়ে দিয়েছিলেন তিব্বতি সমবেদনা মন্ত্রের লিঙ্ক। প্রসঙ্গত, ও’কনর মুলত ডাবলিনের রাস্তায় গান গেয়ে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। এবং এরপরই তিনি আস্তে আস্তে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেন।

তাঁর চেহারার আলাদাই বৈশিষ্ট্য ছিল, তাঁর কামানো মাথা, বোল্ড চেহারা সবসময়ই মানুষকে অনুপ্রাণিত করত। তিনি ১৯৯০ সালে প্রিন্সের গীতিনাট্য “Nothing Compares 2 U” এর কভারের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন, যাতে তাঁর একটি দুর্দান্ত পারফরম্যান্স ছিল, যে কারণে তিনি ইউরোপ থেকে আমেরিকায় সহজেই নিজের পরিচিতি গড়ে নিয়েছিলেন। তবে ১৯৮৭ সালে তাঁর প্রথম অ্যালবাম “দ্য লায়ন অ্যান্ড দ্য কোবরা” প্রকাশের পর থেকে তিনি একজন তারকা হিসেবে বিশ্বের বুকে নিজের নাম তোলেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড অভিনেত্রী করিনা কাপুরও। তিনি কিংবদন্তি গায়িকাকে শ্রদ্ধা জানাতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিজে প্রয়াত গায়িকার একটি রকস্টার ছবি শেয়ার করে লিখেছেন, “তোমার সঙ্গে কিছুই তুলনা হয় না… তুমি কিংবদন্তি।”

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে