Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘মহিলাদের ‘ব্রা’ একবচন এবং ‘প্যান্টি’ বহুবচন কেন’, অমিতাভের পুরোনো টুইট ঘিরে বিতর্ক তুঙ্গে

আসলে টুইটে অমিতাভ বচ্চন খানিকটা প্রশ্নের ছলেই লিখেছিলেন, "ইংরেজি ভাষায়, 'ব্রা' একবচন এবং 'প্যান্টি' বহুবচন কেন?"

Share:

নিজস্ব প্রতিনিধি: জানেন কী, মেয়েদের অন্তর্বাস ‘ব্রা’ একবচন এবং ‘প্যান্টি’ বহুবচন নম্বর। কী অবাক হচ্ছেন, ভাবছেন তো কেন এমন একটা টপিক নিয়ে আলোচনা করছি! কারণ এই লাইনটির সঙ্গে সংযুক্ত মেগাস্টার অমিতাভ বচ্চন। তাই লাইনটির যুক্তি তিনিই স্পষ্ট করতে পারবেন! সোশ্যাল মিডিয়ায় বেশ পপুলার মিস্টার বচ্চন, ৮০ বছরে দাঁড়িয়েও বলিউডের তিনিই অন্যতম অভিনেতা যিনি বলিউডের একাধিক তরুণ অভিনেতাদের থেকেও বেশি ইনকাম করেন। সঙ্গে নিত্যদিনের নিজের সমস্ত অভিজ্ঞতা টুইটারের মাধ্যমে তুলে ধরেন। প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে টুইটারে এক্টিভ তিনি। আর মাঝে মধ্যেই তাঁর এই টুইটগুলিই তাঁকে রীতিমতো বিপাকে ফেলে দেয়। আর সেগুলি একবার ভাইরাল হলেই মাসভর সংবাদের শিরোনাম রীতিমতো কেড়ে নেয়।

সম্প্রতি, একজন Reddit ব্যবহারকারী মহিলাদের অন্তর্বাস সম্পর্কিত বিগ বি-র একটি পুরনো টুইটের স্ক্রিনশট পোস্ট করতেই রীতিমতো তোলপাড় পড়ে গেল সোশ্যাল মিডিয়ায়। বলাই বাহুল্য, সিনিয়র বচ্চনের পুরোনো টুইট নিয়ে ইন্টারনেট এখন বিভক্ত। আসলে টুইটে অমিতাভ বচ্চন খানিকটা প্রশ্নের ছলেই লিখেছিলেন, “ইংরেজি ভাষায়, ‘ব্রা’ একবচন এবং ‘প্যান্টি’ বহুবচন কেন?” আর বিগবির এই টুইটের স্ক্রিনশট রেডডিটে শেয়ার হতেই তুলকালাম। কেউ কেউ মজার ছলে বলেন, ‘ব্রা’ এবং ‘প্যান্টি’ “ভাল প্রশ্ন বচ্চন সাহেব কেবিসির পরবর্তী সিজনে এই প্রশ্নটি করার চেষ্টা করুন,” আরও একজন ব্যবহারকারী লিখেছেন, “এই সন্দেহ আপনার পরিষ্কার হওয়ার দরকার।” তবে অনেকেই বলেছেন, “এরকম প্রশ্ন আমি আপনার থেকে আশা করিনি।”

কাজের ফ্রন্টে, অমিতাভ বচ্চনকে শেষবার বোমান ইরানি, অনুপম খের এবং পরিণীতির সঙ্গে ‘উঁচাই’-এ দেখা গিয়েছিল। চলচ্চিত্রটি ১১ নভেম্বর, ২০২২-এ সিনেমা হলে মুক্তি পেয়েছিল। তবে বক্সঅফিসে সাফল্য পেতে ব্যর্থ হয়েছিল এই ছবি। পরবর্তীতে, তাঁকে দীপিকা পাড়ুকোন, প্রভাস এবং কমল হাসানের সঙ্গে চলচ্চিত্র নির্মাতা নাগ অশ্বিনের ‘কালকি 2898 এডি’-তে দেখা যাবে। ছবিটি ২০২৪ সালের প্রথমার্ধে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার