হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সুস্মিতা, এখন কেমন আছেন, নিজেই লাইভে এসে জানালেন

এর মধ্যে অনেক কিছু ঘটে গিয়েছে। স্বাস্থ্য নিয়ে সমস্ত আপডেট দিয়ে এবার এটাকে নিয়ে এগোচ্ছি। অনেক কিছু বলার আছে। আশা করি তোমাদের ভালো লাগবে

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক আগেই হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা নিজেই জানিয়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। যদিও তিনি তাঁর অসুস্থতার কথা অনেক পরেই বিশ্বকে জানিয়ে ছিলেন। যে খবরে রীতিমতো চমকে উঠে ছিলেন অভিনেত্রীর ভক্ত ও অনুরাগীরা। জানা যায়, অভিনেত্রীর হৃদরোগে আক্রান্ত হওয়ার পর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। কারণ তাঁর হার্টে প্রায় ৯৫ শতাংশ ব্লকেজ দেখা গিয়েছিল। যদিও অভিনেত্রী এখন সুস্থ হয়ে কাজে ফিরেছেন অভিনেত্রী। বর্তমানে ‘Arya 3’ ওয়েবসিরিজের কাজ করছেন অভিনেত্রী। বুধবার সন্ধ্যায় ইনস্টাগ্রাম লাইভে এসে আবারও ভক্তদের কাছে নিজের স্বাস্থ্য সম্পর্কে আপডেট দিলেন অভিনেত্রী। সঙ্গে আসন্ন ওয়েব সিরিজ ‘আর্যা ৩’ সম্পর্কে আপডেট দিলেন তিনি।

লাইভে অনেক ভক্তদের স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞাস্য সম্পর্কে নায়িকা বলেন, ‘আমার শরীর ভালো আছে… আমি ভালো খাওয়াদাওয়া করছি’। এরপর আর্যার সিজন ৩-এর আপডেট দিয়ে সুস্মিতা জানান, ‘আমিও আর্যা ৩-এর জন্য অপেক্ষা করছি। আমার মনে হচ্ছে এটা দারুণ হবে। এর মধ্যে অনেক কিছু ঘটে গিয়েছে। স্বাস্থ্য নিয়ে সমস্ত আপডেট দিয়ে এবার এটাকে নিয়ে এগোচ্ছি। অনেক কিছু বলার আছে। আশা করি তোমাদের ভালো লাগবে’।

যদিও হার্ট সার্জারি হওয়ার পর বেশিদিন বিশ্রামে থাকেননি অভিনেত্রী। খুব তাড়াতাড়িই জীবনের চেনা ছন্দে ফিরেছেন তিনি। অভিনেত্রী তাঁর হৃদরোগে আক্রান্ত হওয়ার বিষয়ে আপডেট দিয়ে জানিয়েছিলেন, ‘কয়েকদিন আগে আমি হার্ট অ্যাটাকে আক্রান্ত হই। আমার অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। আমার কার্ডিওলজিস্ট জানিয়েছেন আমার হৃদয় অনেক বড়। যাঁরা এমন অবস্থায় আমার পাশে ছিলেন প্রার্থনা করেছেন তাঁদেরকে আমার ধন্যবাদ।’

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে